জানুয়ারিতে জাভি ঘোষণা দিয়েছেন, মৌসুমের শেষে বার্সেলোনার কোচের পদ থেকে তিনি সড়ে দাঁড়াবেন। এবারের মৌসুমে বেশ কিছু হতাশাজনক পারফরমেন্সের জেরে জাভি নিজে থেকেই বিদায়ের ঘোষণা দিয়েছেন।
এরই মধ্যে নতুন ম্যানেজারের সন্ধান শুরু করেছে বার্সেলোনা, গণমাধ্যমের এই রিপোর্ট অস্বীকার করেছেন ডেকো। স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যমের দাবি, কাতালান জায়ান্টরা কোচের সংক্ষিপ্ত তালিকাও করে ফেলেছে।
.png)
এ সম্পর্কে ডেকো স্থানীয় এক রেডিওতে বলেছেন, ‘আমরা এ বিষয়ে কোনো কথা বলিনি। কারণ এই মুহূর্তে আমরা নতুন কোচের ব্যাপারে কিছু ভাবছি না। মৌসুম এখনো শেষ হয়নি। আমাদের সামনে এখনো অনেকটা পথ বাকি আছে।’
ডেকো আরো বলেছেন, জাভির বদলি খোঁজার আগে ২০২৪-২৫ মৌসুমের পরিকল্পনা আগে চূড়ান্ত করবে বার্সা, ‘সবকিছুর আগে বার্সেলোনা তাদের পরবর্তী প্রকল্প বিবেচনা করবে। আমরা আসলে কি করতে চাচ্ছি তা সবাইকে স্পষ্ট করতে হবে।
তিনি আরো বলেন, এখানে খেলোয়াড়রাও জড়িত। দলের বেশরভাগ খেলোয়াড়ই ক্লাবে থাকতে চায়। মার্কেটে শীর্ষ মানের কোচ খুব একটা নেই। বেশিরভাগ কোচেরই নিজ নিজ ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ রয়েছে। সময় এলে আমরা সঠিক সিদ্ধান্ত নিব।