ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-২০২৪

পিএসএলে ডিআরএস বিতর্ক, কারচুপির অভিযোগ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:০৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
পিএসএলে ডিআরএস বিতর্ক, কারচুপির অভিযোগ
ছবি- সংগৃহীত

আধুনিক ক্রিকেটে প্রযুক্তির বিকল্প নেই। এছাড়া যেন কোনো কল্পনাই করা যায় না। তবে এসব প্রযুক্তির মধ্যে অবধারিত হচ্ছে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। এই প্রযুক্তি ব্যবহার করে এবার কারচুপির অভিযোগ উঠেছে চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল)।

এমন অভিযোগ এনেছেন পিএসএলের ফ্র্যাঞ্চাইজি ইসলামাবাদ ইউনাইটেড অধিনায়ক শাদাব খান, ‘আমি মনে করি আমরা প্রযুক্তির (ডিআরএস) কারণে ম্যাচ হেরেছি।’

তিনি আরো বলেন, ‘আমাদের ভিন্ন আরেকটি বল রিভিউতে দেখানো হয়েছে। আমি চার ওভার বল করেছি লেগ স্পিনার হিসেবে, বল এতোটা ঘুরছিল না। কিন্তু রিভিউ যেটি দেখানো হলো সেখানে বল অনেক স্পিন করে দূরে সরে যাচ্ছিল। এমন বড় আসরে এসব ভুল হওয়া উচিত নয়।’

Advertisement

ঘটনার গতকাল ইসলামাবাদ ইউনাইটেড ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মধ্যকার ম্যাচে। ১৩৯ রানের লক্ষ্যে ব্যাট করছিল কোয়েটা। কিন্তু ইনিংসের ১১তম ওভারে চোখ কপালে ওঠার মতো ঘটনা ঘটে।

আগা সালমানের বলে এলবিডব্লিউ হন কোয়েটার অধিনায়ক রাইলি রুশো। সঙ্গে সঙ্গেই রিভিউ নেন ব্যাটার। মাঠের জায়ান্ট স্ক্রিনসহ টিভিতে বল ট্রাকিং দেখানো হয়। বল পিচে ড্রপ করার পর রুশোর প্যাডের যে অংশ স্পর্শ করে সেই অংশ দেখে সবাই ভেবে নিয়েছিলেন, বল স্টাম্প হিট করছে।

তবে যখন বল ট্রাকিং দেখানো হয় তখন রুশোর প্যাড স্পর্শ করা অংশে বলটি লাগেনি, বল ট্রাকিংয়ে সেটি আরও দূরে সরে ডানদিকে স্পর্শ করছে দেখানো হয়।

ফলে ইম্প্যাক্ট আউট সাইড অফ হওয়ায় আম্পায়ার তার সিদ্ধান্ত বদলে নট আউট দিতে বাধ্য হন। এই ঘটনায় মাঠেই প্রতিক্রিয়া জানান শাদাব।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!