ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

রনির পাঁচ উইকেটের পরও লড়াকু পুঁজি বরিশালের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:২০, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
রনির পাঁচ উইকেটের পরও লড়াকু পুঁজি বরিশালের
ফাইল ছবি

দশম বিপিএলের হাইভোল্টেজ ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে লড়ছে রংপুর রাইডার্স। যেখানে বল হাতে একাই বরিশালের ব্যাটিং লাইনআপে ধস নামিয়ে দেন আবু হায়দার রনি। কিন্তু সেই চাপ সামলে লড়াকু পুঁজি সংগ্রহ করেছে তামিম ইকবালের দল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫১ রান সংগ্রহ করে ফরচুন বরিশাল। রংপুরের হয়ে পাঁচ উইকেট শিকার করেছেন আবু হায়দার।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। বিপিএলের ইতিহাসে ১০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন তামিম। তবে তার বিশেষ ম্যাচটি স্মরণীয় হতে দেয়নি রংপুরের তারকা সাকিব আল হাসান।

Advertisement

বরিশালের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তামিম ইকবাল ও টম ব্যান্টন। ইনিংসের শুরু থেকে ব্যান্টন রয়েসয়ে খেললেও ঝোড়ো ব্যাটিং করেন তামিম। তাদের জুটিতে ভালোভাবেই এগোচ্ছিল বরিশাল।

ম্যাচের পঞ্চম ওভারে আক্রমণে আসেন সাকিব আল হাসান। বোলিংয়ে এসেই সফল হন তিনি। ওভারের প্রথম বলেই তামিমকে সাজঘরের ফেরান। আউট হওয়ার আগে ৩৩ করেন এ বাঁহাতি ব্যাটার।

এরপর ক্রিজে আসেন কাইল মেয়ার্স। তার ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে এগোতে থাকে বরিশাল। কিন্তু তার বিদায়ের পর খেই হারিয়ে ফেলে দলটি। সাজঘরের ফেরার আগে ৪৬ করেন তিনি।

ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন মুশফিকুর রহিম (৫), সৌম্য সরকার (০), মাহমুদউল্লাহ রিয়াদ (৯) ও মেহেদী মিরাজ (৩)। শেষ মুহূর্তে সাইফউদ্দিন ও ম্যাককয়ের ছোট্ট ইনিংসে ভর করে ১৫১ রানে থামে বরিশালের ইনিংস।

রংপুরের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন আবু হায়দার রনি। এক ওভারে তিন উইকেটসহ সব মিলিয়ে ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে একাই ৫ উইকেট নেন বাঁহাতি এই পেসার। এটি চলতি বিপিএলের সেরা বোলিং ফিগার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!