ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মারা গেলেন ৪ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:০০, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মারা গেলেন ৪ ক্রিকেটার
ফাইল ছবি

খেলতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪ ক্রিকেটার। ভারতের অমরাবতী জেলায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রোববার (১৮ ফেব্রুয়ারি)। মিনিবাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তাদের মৃত্যু হয়।

এ সময় বাসে থাকা বাকি ক্রিকেটাররাও গুরুতর আহত হয়েছেন। তাদের স্থানীয় তালুকা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এরই মধ্যে দুর্ঘটনাকবলিত ট্রাকের চালককে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে তরুণ ক্রিকেটাররা বাসে করে ভারতের যাবতমাল যাচ্ছিলেন। সকাল সাতটার দিকে বাসটি যখন শিবাঙ্গাও এসে পৌঁছায়, তখন ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এরপরই ঘটনাস্থলে প্রাণ হারান চার ক্রিকেটার।

Advertisement

ভয়াবহ এ দুর্ঘটনায় প্রাণ হারানো ক্রিকেটাররা হলেন- শ্রীহরি রাউত, জুশ বাহালে, সুইয়াশ আম্বারতে ও সন্দেশ পাদার। এছাড়া গুরুতর আহত হয়েছেন ক্রিকেটার প্রজ্জ্বল বৌছে, লৌকিক পায়মাসে, ময়ূর নাগপুরে, মঙ্গেশ পান্ডে ও হরিশ ধাগে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!