ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

বিপিএলে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটার যিনি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫১, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
বিপিএলে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটার যিনি
তাওহীদ হৃদয়

দেখতে দেখতে শেষের পথে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। এবারের আসরে চট্টগ্রাম পর্বের খেলাও প্রায় শেষের দিকে। যেখানে আজ দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি সিলেট স্ট্রাইকার্স। ম্যাচটিতে ব্যাট হাতে এবারের আসরে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড নিজের দখলে নিয়েছেন তাওহীদ হৃদয়। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বিপিএলের ৩৭তম ম্যাচে মুখোমুখি কুমিল্লা-সিলেট। ম্যাচটিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৭ রান সংগ্রহ করেছে মোহাম্মদ মিথুনের দল। এতে কুমিল্লার সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৭৮ রান। 

সাকিব আল হাসান। ছবি- সংগৃহীতলক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খায় কুমিল্লা। দলের হয়ে তিন নম্বরে ব্যাট করতে আসেন তাওহীদ হৃদয়। ম্যাচের চতুর্থ ওভারের প্রথম বলেই সানজামুলকে লং অনের ওপর দিয়ে বিশাল একটি ছক্কা হাঁকান তিনি।

Advertisement

এর মধ্য দিয়ে এবারের চলমান আসরে সর্বোচ্চ ২০টি ছক্কা হাঁকানোর রেকর্ড নিজের দখলে নেন হৃদয়। এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে এ কীর্তি গড়েছেন তিনি।

১৬টি ছক্কা হাঁকিয়ে তালিকার তিনে আছেন লুইস। ছবি- সংগৃহীত১৭টি ছক্কা নিয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন দুর্দান্ত ঢাকার আলেক্স রস। যদিও তার দল সবার আগে বিপিএল থেকে বিদায় নিয়েছে।

এছাড়া ৯ ম্যাচে ১৬টি ছয় মেরে তালিকার তিনে আছেন খুলনা টাইগার্সের এভিন লুইস। ১৪ ছক্কা নিয়ে মোহাম্মদ নাঈম চতুর্থ এবং তার চেয়ে একটি কম ছক্কা হাঁকিয়ে পঞ্চম স্থানে আছেন রংপুরের সাকিব আল হাসান।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!