ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

টস জিতে ব্যাটিংয়ে ফরচুন বরিশাল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৩, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
টস জিতে ব্যাটিংয়ে ফরচুন বরিশাল
ফাইল ছবি

দশম বিপিএলের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। দুই ম্যাচ হাতে রেখেই আসরের প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর। স্বাভাবিকভাবেই স্বস্তি নিয়ে মাঠে নামবে নুরুল হাসানের দল। 

অন্যদিকে প্লে-অফে টিকে থাকতে আজকের ম্যাচে জিততেই হবে ফরচুন বরিশালকে। এমন সমীকরণের ম্যাচে যে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না, সেটি বলাই বাহুল্য।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বিপিএলের ৩৮তম ম্যাচে রংপুরের বিপক্ষে নামবে বরিশাল। ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ৬টায়। আর খেলা দেখা যাবে টি-স্পোর্টস ও গাজী টিভি।

Advertisement

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। বিপিএলের ইতিহাসে ১০০তম ম্যাচ খেলতে নামছেন তামিম।

ম্যাচটিতে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বরিশাল। আহমেদ শেহজাদের পরিবর্তে দলে ফিরেছেন টম ব্যান্টন এবং খালেদ আহমেদের জায়গায় ফিরেছেন কামরুল হাসান রাব্বি।

বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), টম ব্যান্টন, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, কেশভ মহারাজ, কাইল মেয়ার্স, কামরুল হাসান, ওবেদ ম্যাককয় ও মোহাম্মদ সাইফুদ্দিন।

রংপুর একাদশ: নুরুল হাসান (অধিনায়ক), সাকিব আল হাসান, শেখ মাহেদী, শামীম হোসেন, হাসান মাহমুদ, আবু হায়দার, মুমিনুল হক, ডোয়াইন প্রিটোরিয়াস, জিমি নিশাম, টম মুরস ও ব্রেন্ডন কিং।

 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!