ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

উইন্ডিজের তারকা অলরাউন্ডারকে দলে নিলো খুলনা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৯, ৯ ফেব্রুয়ারি ২০২৪
উইন্ডিজের তারকা অলরাউন্ডারকে দলে নিলো খুলনা
ফাইল ছবি

এবারের বিপিএলে খাতা-কলমে নির্ভরশীল দল করেছে খুলনা টাইগার্স। দেশিদের না পেলেও নামীদামি বিদেশি খেলোয়াড়দের দলে ভিড়িয়েছিল দলটি। এরই মধ্যে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বেশকিছু তারকা খেলোয়াড়রা নিজ দেশে ফিরে গেছেন। 

এবার আরেক ক্যারিবীয় অলরাউন্ডার জেসন হোল্ডারকে দলে ভেড়াল খুলনা টাইগার্স। শুক্রবার নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ক্যারিবিয়ান এই অলরাউন্ডার ঠিক কবে থেকে দলের সঙ্গে যোগ দেবেন সে সম্পর্কে কিছু জানায়নি তারা। 

Advertisement

ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ টি-২০ ক্রিকেটে বেশ অভিজ্ঞ হোল্ডার। এখনো পর্যন্ত ২৪২ টি-২০তে ব্যাট হাতে ১৬ গড়ে করেছেন ২ হাজার ৯২ রান। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ২৩৮ উইকেট। বর্তমানে তিনি জাতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলছেন। 

এদিকে খুলনার বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার দেশে ফিরে গেছেন। বিশেষ করে ফাহিম আশরাফ ও মোহাম্মদ নাওয়াজের অভাব টের পাচ্ছে তারা। হোল্ডার যোগ দিলে সেই ঘাটতি কিছুটা হলে ঘুচবে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!