এ প্রতিবেদন লেখা পর্যন্ত রংপুরের সংগ্রহ ২ ওভারে এক উইকেটে ৬ রান।
শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬০ রান সংগ্রহ করে খুলনা। এতে রংপুরের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৬১।
.png)
রংপুরের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন রনি তালুকদার ও বাবর আজম। লক্ষ্য তাড়ায় দেখেশুনে খেলতে থাকেন তারা। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই এ জুটিতে আঘাত করেন ওয়াসিম জুনিয়র।
ম্যাচের দ্বিতীয় ওভারের শেষ বলে বাবরকে লেগ বিফরের ফাঁদে ফেলেন ওয়াসিম। আউট হওয়ার আগে ২ রান করেন বাবর।
পরে ক্রিজে আসেন ব্রেন্ডন কিং। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস িএগিয়ে নিচ্ছেন রনি। এখন কিং ১ ও রনি ৭ রানে ব্যাটিং করছেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে খুলনা। তবে এভিন লুইস (৩৭) ছাড়া তিন ব্যাটার এনামুল হক (০), মাহমুদুল হাসান (৭) ও আফিফ হোসেন (৪) ব্যর্থ হয়েছেন।
টপ অর্ডারের ব্যর্থতা ভুলে দাসুন শানাকার সঙ্গে দুর্দান্ত জুটি গড়েন মোহাম্মদ নওয়াজ। এ দুজনের ব্যাট থেকে আসে ৭৭ রান। মূলত, তাদের ব্যাটেই ঘুরে দাঁড়ায় খুলনা। শেষ পর্যন্ত ১৬০ রান সংগ্রহ করে এনামুল হকের দল।
এদিন রংপুরের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন হাসান মাহমুদ।