ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

এবার বরিশালের ডেরা ছাড়লেন ইব্রাহিম

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৯, ২৫ জানুয়ারি ২০২৪
এবার বরিশালের ডেরা ছাড়লেন ইব্রাহিম
ছবি- সংগৃহীত

ক’দিন আগে পারিবারিক কারণে দুবাই গিয়েছিলেন ফরচুন বরিশালের পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। পরে জানা যায়, চলমান বিপিএলে আর খেলবেন না তিনি। মালিকের পর এবার বরিশালের ডেরা ছাড়লেন আফগানিস্তানের তারকা ব্যাটার ইব্রাহিম জাদরান।

জাতীয় দলের হয়ে সিরিজ খেলতে বুধবার বিপিএল ছেড়েছেন ইব্রাহিম। বিষয়টি ফরচুন বরিশাল সূত্রে জানা গেছে।

আগামী ২ ফেব্রুয়ারি থেকে শ্রীলংকার বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে আফগানিস্তান। এরপর তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলবে দুই দল। যা চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। পূর্ণাঙ্গ ঐ সিরিজ খেলতেই বিপিএল ছেড়েছেন তিনি। 

Advertisement

বিপিএল যাত্রায় বরিশালের হয়ে রান পাননি ইব্রাহিম জাদরান। প্রথম দুই ম্যাচ খেলে যথাক্রমে ১২ ও ১১ রান করেন। পরের ম্যাচে একাদশে রাখা হয়নি সর্বশেষ ভারতের বিপক্ষে টি-২০ সিরিজে দলকে নেতৃত্ব দেওয়া ইব্রাহিমকে। 

ফরচুন বরিশাল বিপিএলে তিন ম্যাচ খেলে একটি জয় পেয়েছে। সিলেট পর্বে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করবে তারা। এর মধ্যে ইব্রাহিম ও শোয়েব মালিক বিপিএল ছেড়েছেন। অন্যদিকে বরিশাল শিবিরে পাকিস্তানের আহমেদ শেহজাদ ও আকিফ জাভেদ যোগ দিচ্ছেন। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!