বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের মালিক মিজানুর রহমান।
পারিবারিক কারণে দুবাই গিয়েছিলেন শোয়েব মালিক। জানা গেছে, গত মঙ্গলবারই দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন তিনি। সেখানে গিয়েই পারিবারিক ঝামেলার কথা বরিশাল কর্তৃপক্ষকে অবহিত করেছেন পাকিস্তানের সাবেক এ অলরাউন্ডার।
.png)
শোয়েবের জায়গায় নতুন করে শুক্রবার দলটিতে যোগ দিচ্ছেন আরেক পাকিস্তানি আহমেদ শেহজাদ। এ ছাড়া ক্যারিবীয়ান কাইল মেয়ার্সও দ্রুতই দলের সঙ্গে যোগ দেবেন।
এদিকে সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদ ও তৃতীয় বিয়ে ইস্যুতে বেশ কয়েক দিন ধরেই আলোচনায় শোয়েব মালিক। দশম বিপিএলে নিজেদের প্রথম ম্যাচের ঠিক আগমুহূর্তে তৃতীয় বিয়ের খবর জানিয়েছিলেন তিনি। নানান আলোচনা-সমালোচনার মাঝে মাঠে নেমে রান খরায় ভুগেছেন তিনি।
এবারের আসরে বরিশালের জার্সিতে ৩ ম্যাচে ব্যাট হাতে ২৯ রান করেছেন শোয়েব। প্রথম ম্যাচে ১৭ রানের পর পরের দুই ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৫ ও ৭ রান। এ ছাড়া বল ঘুরিয়ে তিন ম্যাচে তার শিকার এক উইকেট।