ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

৭ নতুন মুখ নিয়ে অস্ট্রেলিয়া সফরে ক্যারিবীয়রা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৭, ২১ ডিসেম্বর ২০২৩
৭ নতুন মুখ নিয়ে অস্ট্রেলিয়া সফরে ক্যারিবীয়রা
ছবি- সংগৃহীত

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলছে ওয়েস্ট ইন্ডিজ। ২-২ সমতায় জমে উঠেছে সিরিজটি। আজ সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি দুদল। 

এরই মধ্যে অস্ট্রেলিয়া সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ২০২৪ সালের শুরুতেই অনুষ্ঠেয় দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্যারিবীয়রা। যেখানে জাতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন ৭জন নতুন ক্রিকেটার।

স্কোয়াডে থাকা সাত নতুন ক্রিকেটার হলেন—ব্যাটসম্যান জাচারি ম্যাককাসকি, উইকেটরক্ষক টেভিন ইমলাচ, অলরাউন্ডার জাস্টিন গ্রিভস, কাভেম হজ, কেভিন সিনক্লিয়ার, পেসার আকিম জর্ডান, ও শামার জোসেফ।

Advertisement

অস্ট্রেলিয়া সফরে উইন্ডিজকে নেতৃত্ব দিবেন ক্রেইগ ব্রাথওয়েট। তার সহকারী আলজারি জোসেফ। এছাড়া আছেন ত্যাগনারাইন চন্দরপল, জশুয়া সিলভা ও কেমার রোচ।

আগামী বছরের জানুয়ারির ১৭ তারিখে অ্যাডিলেডে শুরু হবে প্রথম টেস্ট। ব্রিসবেনের গ্যাবায় গোলাপি বলে দিবারাত্রির দ্বিতীয় টেস্ট শুরু ২৫ জানুয়ারি। এর আগে ২ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত অ্যাডিলেডে কন্ডিশনিং ক্যাম্প করবে ওয়েস্ট ইন্ডিজ। এই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচও খেলবে দুই দল।

ওয়েস্ট ইন্ডিজ দল: ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), আলজারি জোসেফ, ত্যাগনারাইন চন্দরপল, জশুয়া সিলভা, কার্ক ম্যাকেঞ্জি, আলিক আথানাজে, গুড়াকেশ মোতি, কেমার রোচ, জাচারি ম্যাককাসকি, টেভিন ইমলাচ, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, কেভিন সিনক্লিয়ার, আকিম জর্ডান, ও শামার জোসেফ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!