সর্বশেষ ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে বিতর্কিত এক পেনাল্টিতে জয়বঞ্চিত হয় রেড ডেভিল। ঘরের মাঠে তারা যে ক্ষোভ ঝারতে চাইবে, সেটা জানা আছে ম্যান ইউনাইটেডের।
বাজে সময় কাটিয়ে ধারাবাহিকভাবে ভালো করছে এরিক টেন হ্যাগের দল। ইপিএলে সবশেষ ৬ ম্যাচে ৫ জয় তাদের। যদিও বেশ কিছু তারকা ফুটবলার রয়েছেন ইনজুরিতে। ক্যাসেমিরো, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিস্টিয়ান এরিকসেন, মেসন মাউন্টরা থাকছেন মাঠের বাইরেই। ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড ২৩ পয়েন্ট নিয়ে আছে সাতে।
.png)