ফাইনালের দুইদিন আগেই অনেকে চলে গেছেন আহমেদাবাদে। তবে সেখানে গিয়ে বিপাকেই পড়েছেন ক্রিকেটপ্রেমীরা। বিশ্বকাপের আবহে আহমেদাবাদের হোটেল ভাড়া বেড়েছে কয়েকগুণ।
ছোট হোটেলের ভাড়া বাড়ালেও তা সাধ্যের মধ্যে আছে। কিন্তু অভিজাত কিছু হোটেলের ভাড়া এখন আকাশ ছোঁয়া।
.png)
দুই দিনের জন্য আহমেদাবাদ ভিভান্তায় থাকার খরচ প্রায় ৩ লাখ টাকা, ম্যারিয়টের খরচ ২ লাখ টাকার কাছাকাছি, তাজেও দুইদিন থাকতে খরচ হবে প্রায় সাড়ে ৩ লাখ টাকা। হায়াত তো আবার ভাড়ার দিক থেকে বাকিদের পিছনে ফেলে দিয়েছে। এখানে ১৮ থেকে ২০ তারিখ পর্যন্ত থাকার খরচ পড়বে ৪ লাখ টাকার বেশি। র্যাডিসন ব্লু, নভোটেল, তাজ গান্ধীনগর, ফরচুন ইন, সিয়ারা স্টাইলসের মতো হোটেলগুলোতেও দুইদিনের থাকার খরচ প্রায় আড়াই লাখ টাকা।
শুধু হোটেল নয়, ভাড়া বেড়েছে ১৮ থেকে ২০ তারিখের মধ্যে আহমেদাবাদগামী সব বিমানেরও। নয়াদিল্লি থেকে আহমেদাবাদ আসা-যাওয়ার বিমান খরচ পড়বে ৪০ হাজার রুপির কাছাকাছি। কলকাতা থেকে আহমেদাবাদে বিমানে আসা-যাওয়া করতে খরচ পড়বে প্রায় ৮০ হাজার রুপি। চেন্নাই থেকেও আহমেদাবাদ আসা-যাওয়ার খরচ পড়ছে ৪৭ হাজার রুপির মতো।