ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বৃষ্টির কারণে হোটেলবন্দি লেবাননের ফুটবলারা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫৬, ১৭ নভেম্বর ২০২৩
বৃষ্টির কারণে হোটেলবন্দি লেবাননের ফুটবলারা
ছবি: সংগৃহীত

আগামী ২১ নভেম্বর কিংস অ্যারেনায় বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও লেবানন। ম্যাচটি খেলতে ঢাকায় অবস্থান করছে লেবানন দল।

আজ (শুক্রবার) বিকেল পৌনে ৪টায় উত্তরার পুলিশ মাঠে তাদের অনুশীলন করার কথা ছিল। তবে ভ্রমণ ক্লান্তি ও বৃষ্টির জন্য অনুশীলন করেনি মধ্যপ্রাচ্যের দেশটি। 

আগামীকাল (শনিবার) বিকেলে বল নিয়ে তাদের অনুশীলনে নামার কথা রয়েছে। গতকাল রাতে ফিলিস্তিনের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের মাঠে ম্যাচ খেলে লেবানন। সেই ম্যাচ শেষে ভোররাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে আজ সকাল ৮টায় তারা ঢাকায় পৌঁছায়। 
লেবানন ঢাকায় আসলেও বাংলাদেশ এখনও পথে। অস্ট্রেলিয়া থেকে রওনা হয়ে বাংলাদেশ দল চীনের গুয়াংজুতে যাত্রা বিরতি দিয়েছিল। 

Advertisement

গুয়াংজু থেকে আজ রাত ১০টা নাগাদ ঢাকায় পৌঁছানোর কথা জামালদের। এত লম্বা ভ্রমণের পর বাংলাদেশ দল আগামীকাল অনুশীলন করবে না। ম্যাচের আগে দুই দিন অনুশীলন করানোর সুযোগ পাবেন হাভিয়ের ক্যাবরেরা। 
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!