ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ভ্রমণ ]

ঢাকা-চেন্নাই সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বিমান

ভ্রমণ প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৭, ১৭ নভেম্বর ২০২৩
ঢাকা-চেন্নাই সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বিমান
ফাইল ছবি

রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৬ ডিসেম্বর থেকে ভারতের চেন্নাইয়ে সরাসরি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে এ ফ্লাইট পরিচালনা করা হবে।

প্রাথমিকভাবে সপ্তাহে তিনটি (সোমবার, বৃহস্পতিবার এবং শনিবার) ফ্লাইট চালাবে বিমান। তবে পরবর্তীতে ফ্লাইট সংখ্যা বাড়বে বলে জানান বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিউল আজিম।

প্রতি মাসেই বাংলাদেশের কয়েক হাজার বাসিন্দা চিকিৎসার জন্য ভারতে যান। তারা মূলত চিকিৎসা করানোর জন্য বেছে নেন কলকাতাকে। তবে, অনেকেই চিকিৎসার জন্য যান দক্ষিণ ভারতে। কলকাতার পরেই চিকিৎসার জন্য সব থেকে বেশি বাংলাদেশি যান চেন্নাই। তাদের সুবিধার জন্যই এই বিমান চলাচল শুরু হচ্ছে।

Advertisement

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যানেজিং ডিরেক্টর সফিউল আজিম জানিয়েছেন, আগামী রোববার থেকেই এই রুটের বিমানের টিকিট বিক্রি শুরু হবে। চাহিদার কারণেই ঢাকা-চেন্নাই-ঢাকা রুটে সাপ্তাহিক তিনটি ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাংলাদেশ বিমানের আগেই ঢাকা থেকে চেন্নাই ফ্লাইট পরিচালনা করছে ইউএস বাংলা এয়ারলাইন্স।  ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতি রোব, বুধ ও শুক্রবার ওই বিমান ওড়ায়।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!