এবারের চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে কঠিন গ্রুপ ‘এফ’। গেল রাতে ইতালিয়ান জায়ান্ট এসি মিলানকে ঘরের মাঠে আতিথ্য দেয় ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন পিএসজি। খেলার ৩২ মিনিটে ফরাসি ক্লাবটি লিড এনে দেন কিলিয়ান এমবাপ্পে। তার গোলে ১-০ এগিয়ে থেকে বিরতিতে যায় ফরাসি জয়ান্টরা।
বিরতির পর খেলার ৪৮ মিনিটে দ্বিতীয় গোল পায় পিএসজি। কিন্তু ভিএআরের কারণে ডেম্বেলের গোলটি বাতিল হয়ে যায়। খেলার ৫৩ মিনিটে রঁদাল কলো মুয়ানির গোলে ব্যবধান দ্বিগুণ করে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা (২-০)। খেলার ৮৯ মিনিটে লী কাং ইন গোলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে তারা। ২ পয়েন্ট পেয়ে এই গ্রুপের তলানিতে রয়েছে মিলান।
.png)