ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ম্যারাথনে নতুন বিশ্বরেকর্ড গড়লেন কেলভিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৪, ৯ অক্টোবর ২০২৩
ম্যারাথনে নতুন বিশ্বরেকর্ড গড়লেন কেলভিন
ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম জনবহুল শহর শিকাগো। সেখানে ম্যারাথনে নেমে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন কেনিয়ার কেলভিন কিপটাম। এর আগের রেকর্ডটিও ছিল কেনিয়ার এলিউড কিপচোগের দখলে। যিনি সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন। 

শিকাগোতে দুই ঘণ্টা ৩৫ সেকেন্ডে ম্যারাথন শেষ করে নতুন বিশ্বরেকর্ড করলেন কেলভিন। কেলভিন জানিয়েছেন, তিনি রেকর্ডের কথা মাথায় রেখে দৌড় শুরু করেননি। পরের দিকে তিনি বুঝতে পারেন, গতি বাড়াতে পারলে তিনি রেকর্ডের কাছে থাকবেন।

 তিনি জানিয়েছেন, ‘আমি খুব খুশি। এর জন্য আমি প্রস্তুত ছিলাম না। ম্যারাথনে বিশ্বরেকর্ডের কথা ভেবে দৌড় শুরু করিনি।’

Advertisement

শেষপর্বে কেলভিন গতি বাড়ান। তার ফলে তার পক্ষে বিশ্বরেকর্ড করা সম্ভব হয়েছে। সূত্র: ডয়চে ভেলে।
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
ট্যাগ: কেনিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!