আর এই টার্গেট তাড়া করতে নেমে বিনা উইকেটে ১৭ রান তুলতেই বৃষ্টি এসে হানা দেয়। সে কারণে খেলা বন্ধ থাকে লম্বা সময়।
বৃষ্টির থামার পর বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে আবার খেলা শুরু হয়। তবে বৃষ্টি আইনে ভারতের লক্ষ্যমাত্রা বদলে গেছে। আগে ৫০ ওভারে ২৩১ করতে হলেও এখন ২৩ ওভারে তাদের করতে হবে ১৪৫ রান। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫ ওভার তিন বল শেষে ভারতের রান বিনা উইকেটে ৩২।
.png)