ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
এশিয়া কাপ

এশিয়া কাপ খেলতে যাচ্ছেন লিটন!

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৩, ৪ সেপ্টেম্বর ২০২৩
এশিয়া কাপ খেলতে যাচ্ছেন লিটন!
লিটন দাস

গত বুধবার বিসিবি জানিয়েছিল, জ্বরের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে পড়েছেন লিটন দাস। বদলি হিসেবে সেই দিনই শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছেড়েছিলেন এনামুল হক বিজয়। এরপর সোমবার জানা গেল ভিন্ন খবর।

ক্রিকেট মহলে গুঞ্জন ছিল, এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ দল জায়গা করে নিলে দলের সঙ্গে যোগ দিতে পারেন লিটন। গ্রুপ পর্বের বাধা পেরিয়ে বাংলাদেশ দল এখন নিশ্চিত করেছে সুপার ফোর। যেখানে টাইগারদের প্রতিপক্ষ রয়েছে ভারত-পাকিস্তানের মতো বড় দল।

দেশের জাতীয় এক দৈনিকের সঙ্গে লিটনের এশিয়া কাপে যাওয়া নিয়ে কথা বলেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি বলেছেন, ‘লিটন সুস্থ আছে। তাকে পাঠানো যায় কিনা সেটা নিয়ে আমরা আলাপ করছি। কারণ ওখানেও অনেকগুলো খেলোয়াড়ের ইনজুরি কনসার্ন আছে।’

Advertisement

এর আগে জ্বর থেকে পুরোপুরি সুস্থ হলে লিটনকে আবার দলে অন্তর্ভুক্ত করা হবে, এমন কথাই জানিয়েছিলেন প্রধান নির্বাচক নান্নু। সে সময় বিসিবির প্রধান এই নির্বাচক বলেন, ‘লিটন সুস্থ হয়ে উঠলে আমরা তাকে পাঠাব। দল সুপার ফোরে গেলে সে যোগ দেবে।’ 

গত বুধবার অবশ্য বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, লিটন ছিটকে পড়েছেন পুরো এশিয়া কাপ থেকেই। যে কারণে বদলি হিসেবে দলে নেয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটার বিজয়কে। যিনি এরই মধ্যে দলের সঙ্গে অবস্থান করছেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!