ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এক নজরে এশিয়া কাপে বাংলাদেশের জানা-অজানা 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৯, ৩১ আগস্ট ২০২৩
এক নজরে এশিয়া কাপে বাংলাদেশের জানা-অজানা 
ছবি: সংগৃহীত

এশিয়ার ক্রিকেটের শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতায় প্রায় চার দশক ধরে খেলছে বাংলাদেশ দল। এক নজরে এশিয়া কাপ ক্রিকেটে টাইগারদের জানা-অজানা।

প্রথম অংশগ্রহণ

শ্রীলংকায় আয়োজিত ১৯৮৬ সালে এশিয়া কাপের দ্বিতীয় আসর প্রথমবারের মতো অংশ নেয় বাংলাদেশ দল। সেবার লংকান বোর্ডের সঙ্গে তিক্ততার জেরে সেবার অংশ নেয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। মূলত ভারত না খেলায় তৎকালীন সহযোগী সদস্য হিসেবে বাংলাদেশ খেলার সুযোগ পায়।  

Advertisement

এশিয়া কাপ আয়োজন
এখন পর্যন্ত বাংলাদেশের মাটিতে পাঁচবার এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছে। এ পর্যন্ত ১৯৮৮, ২০০০, ২০১২, ২০১৪ ও ২০১৬ সালে এশিয়া কাপের স্বাগতিক ছিল বাংলাদেশ। আর কেউ এতবার এশিয়া কাপের স্বাগতিক না হওয়ায় সবচেয়ে বেশিবার এই আয়োজনের রেকর্ডটাও তাই বাংলাদেশের দখলে।

সেরা সাফল্য
এখন পর্যন্ত বাংলাদেশের হাতে এশিয়া কাপের শিরোপা ওঠেনি। তবে এশিয়ান ক্রিকেটের এই প্রতিযোগিতায় তিনবার ফাইনালে খেলেছে টাইগাররা। ২০১২ আর ২০১৮ সালে ওয়ানডে সংস্করণে এবং ২০১৬ সালে টি-২০ ফরম্যাটে আসরে ফাইনাল খেলেছে বাংলাদেশ। তবে প্রতিবারই রানার্সআপ হয়েছে। শিরোপা জিততে পারেনি। 

সর্বমোট অংশগ্রহণ
এশিয়া কাপের দ্বিতীয় আসরে প্রথমবার অংশ নেওয়ার পর থেকে প্রতিযোগিতাটির সবগুলো আসরেই বাংলাদেশকে দেখা গেছে। ভারত ও পাকিস্তানের সঙ্গে টাইগাররা যৌথভাবে এশিয়া কাপের ১৪টি আসরে অংশ নিয়েছে, যা টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ অংশগ্রহণের নজির।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
ট্যাগ: এশিয়া কাপ
লিংক সফলভাবে কপি হয়েছে!