ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এশিয়া কাপে যাচ্ছেন লিটন, জানেন না পাপন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:০৮, ৪ সেপ্টেম্বর ২০২৩
এশিয়া কাপে যাচ্ছেন লিটন, জানেন না পাপন
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের স্কোয়াডে ছিলেন লিটন দাস। যাওয়ার কথা ছিল শ্রীলংকা সফরে। কিন্তু জ্বরে আক্রান্ত হওয়ায় দলের সঙ্গে যেতে পারেননি তিনি। জ্বর থেকে সুস্থ হয়ে আজ রাতেই এশিয়া কাপে অংশ নিতে পাকিস্তান সফরে যাবেন লিটন কুমার। তবে লিটন এশিয়া কাপের সফরে যাবেন এটা জানেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

সোমবার দুপুরে ধানমন্ডিতে গণমাধ্যমকে তিনি বলেন, `আমার জানা নেই লিটন আজকে যাচ্ছে। যাচ্ছে এ খবরই আমি শুনিনি। আমি খোঁজ নিয়েছিলাম। ওর আপডেট কী। ও যে যাচ্ছে এ ব্যাপারে আমি কিছু জানি না। গেলে তো আমি জানতাম।’

এর আগে বিসিবি সূত্রে জানা যায়, আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত হওয়ার পরই লিটনকে উড়িয়ে নেওয়ার পরিকল্পনা হয়। আজ রাতে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে কাতারের দোহা হয়ে লিটন যাবেন পাকিস্তানের লাহোরে। আগামীকাল মঙ্গলবার দলের সঙ্গে যোগ দেবেন। 

Advertisement

এশিয়া কাপ চলাকালীন খেলোয়াড় পাল্টাতে হলে অনুমোদন লাগবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি)। তার আগে সবুজ সংকেত লাগবে বিসিবি সভাপতিরও। 

এ ব্যাপারে বিসিবি সভাপতি বলেন, ‘কিভাবে যাবে লিটন? আমার অনুমোদন ছাড়াও তো ব্যাপার আছে। এসিসির অনুমোদন তো লাগবে। আমি আসলে এ জিনিসটা... আমার কাছে একদম... বিস্ময়কর।’

ডেইলি-বাংলাদেশ/এএসএম
ট্যাগ: এশিয়া কাপ
লিংক সফলভাবে কপি হয়েছে!