ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শিরোপা জিততে ‘ভাগ্য’ গুরুত্বপূর্ণ: গাভাস্কার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৫, ২৯ আগস্ট ২০২৩
শিরোপা জিততে ‘ভাগ্য’ গুরুত্বপূর্ণ: গাভাস্কার
সুনীল গাভাস্কার। ছবি- সংগৃহীত

সবশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার কাছে শিরোপা খুইয়েছে ভারত। তার আগে ওয়ানডে ও টি-২০ বিশ্বকাপেও তেমন কিছুই করতে পারেনি দলটি। ফলে গত ১০ বছরে ভারতের শোকেসে জমা পড়েনি কোনো আইসিসি ট্রফি। যা ভারতীয় দলের জন্য হতাশারই।

আসন্ন বিশ্বকাপ গড়াবে ভারতের মাটিতে। স্বাভাবিকভাবেই বড় স্বপ্ন দেখছে আয়োজক দেশটি। তবে ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কারের মতে, বড় টুর্নামেন্টে সাফল্য পেতে ভাগ্য খুবই গুরুত্বপূর্ণ।

গাভাস্কার বলেন, ‘আমাদের অনেক মেধা আছে, তবে নকআউট পর্বে নির্দিষ্ট দিনে আপনার ভাগ্য দরকার। নকআউট পর্বে যেসব ম্যাচে আমরা হেরেছি, তাকালে দেখবেন, বরাবরই ভাগ্য খারাপ ছিল।’

Advertisement

তিনি আরো বলেন, ‘২০১৯ সালে আমাদের এমন একটি ম্যাচ দ্বিতীয় দিনে গড়িয়েছিল। যদি এক দিনেই খেলা হতো, গল্পটা ভিন্ন হতে পারতো। কারণ পরদিন সিমিং কন্ডিশন ছিল, আর তাতে নিউজিল্যান্ড বোলাররা ভালো করতে পেরেছে। ফলে আমার মনে হয়, আপনার একটু ভাগ্যের সহায়তা প্রয়োজন। মানে চার-পাঁচটি বেশ ভালো দল তো আছেই। নির্দিষ্ট দিনে তাই ভাগ্য প্রয়োজন।’

বুধবার থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। স্বভাবতই ফেভারিট হিসেবে ভাবা হচ্ছে ভারত ও পাকিস্তানকে। তবে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকাকেও হিসেবে রাখতে বললেন গাভাস্কার।

তিনি বলেন, ‘শ্রীলঙ্কা এশিয়া কাপ জিতে দেখিয়েছে। গত বছর আমরা সবাই যখন পাকিস্তান ও ভারতের ফাইনাল ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলাম সেই সময় শ্রীলংকা নিজের হাতে কাপ তোলে। এমনকি ভারত ফাইনালে উঠতে ব্যর্থ হয়। আমাদের শ্রীলংকাকে ভুলে গেলে চলবে না।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!