[ খেলা ]
আর্জেন্টিনার ক্লাবে জামালের অভিষেক, খেলা দেখবেন যেভাবে
জামাল ভূঁইয়া। ছবি- ফেসবুক
নানা নাটকীয়তা শেষে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল দে মায়েতে পাড়ি দিয়েছে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। এরই মধ্যে ক্লাবটির হয়ে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন তিনি। আর সেকারণেই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের চর্চায় রয়েছে ক্লাবটি।
চলতি মাসের ১৯ আগস্ট আর্জেন্টিনার ক্লাব সোল দে মায়োতে যোগ দিয়েছেন জামাল ভূঁইয়া। তখন থেকেই বাংলাদেশি ভক্তদের মনে প্রশ্ন, ক্লাবটির হয়ে কবে অভিষেক হবে জামালের?
অবশেষে জামাল ভূঁইয়া সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন, আগামী ২৭ আগস্ট রবিবার সোল দে মায়োর জার্সিতে তার অভিষেক হতে যাচ্ছে। জামালের ক্লাব সোল দে মায়ো বর্তমানে ‘ফেডারেল এ’ লিগের জোন ‘এ’ তে খেলছে।
৯ দলের এই জোনের পয়েন্ট টেবিলে জামালের ক্লাব আছে ৬ষ্ঠ অবস্থানে। রোববার বাংলাদেশ সময় রাত ৮টায় সোল দে মায়োর প্রতিপক্ষ জার্মিনাল।
আর্জেন্টিনার ‘ফেডারেল এ’ লিগে জামালের অভিষেকের ম্যাচটি বাংলাদেশ থেকে বিনামূল্যে দেখা যাবে। রবিবার ম্যাচের আগে একটি লিংক সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হবে। সেই লিংকে ঢুকেই বিনামূল্যে জামালের খেলা দেখতে পারবেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!