ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সোমবার দেশে ফিরছেন তামিম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২:৪৫, ৩০ জুলাই ২০২৩
সোমবার দেশে ফিরছেন তামিম
তামিম ইকবাল- ফাইল ফটো

লন্ডন থেকে আগামীকাল সোমবার দেশে পৌঁছাবেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। আজ রাতেই বাংলাদেশের বিমান ধরার কথা রয়েছে তার।

এদিকে লন্ডন থেকে দুদিন আগেই স্বস্তির খবর এসেছিল। আপাতত অপারেশন লাগবে না তামিম ইকবালের, যে কারণে কোমরের ডিস্কে সবমিলিয়ে ৫টি ইনজেকশন নিয়েছেন বাঁহাতি এই ওপেনার। 

এশিয়া কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের ফিটনেস ক্যাম্প সোমবার থেকে শুরু হচ্ছে। এরপর ৫-৬ আগস্টের মধ্যে ২১-২২ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করবেন নির্বাচকরা। মূলত চিকিৎসা শেষে ইংল্যান্ড থেকে অধিনায়ক তামিম ইকবালের দেশে ফেরার পর স্কোয়াড চূড়ান্ত হবে। 

Advertisement

তাই ইংল্যান্ড থেকে দেশে পৌঁছেই বোর্ডের সঙ্গে তামিমের জরুরি আলোচনা রয়েছে। সেখানেই নিজের ভবিষ্যৎ নিয়ে আলাপ করবেন তিনি। মাঠে ফিরলেও অধিনায়ক হিসেবে থাকবেন কি না এমন সব প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতেই হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: তামিম
লিংক সফলভাবে কপি হয়েছে!