ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

হারমানপ্রীতের শাস্তি নিয়ে যা বললেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৮, ২৬ জুলাই ২০২৩
হারমানপ্রীতের শাস্তি নিয়ে যা বললেন আফ্রিদি
ছবি- সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে অশোভন আচরণ করে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ভারতীয় নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

মূলত শনিবার (২২ জুলাই) মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হয় ভারত। যেখানে ভারত ইনিংসের ৩৪তম ওভারে আউট হয়ে যান হারমাপ্রীত কৌর। এরপর স্ট্যাম্প ভেঙে প্যাভিলিয়নে যাওয়ার সময় আম্পায়ারকে উদ্দেশ্য করে বাজে মন্তব্যও করেন। এমনকি ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও আম্পায়ারিং নিয়ে সমালোচনা করেন কৌর।

একই ম্যাচে আইসিসির কয়েকটি কোড অফ কন্ডাক্ট ভেঙে শাস্তির মুখে পড়তে হয়েছে হারমানকে। অবশ্য ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এমন সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক তারকা শহীদ আফ্রিদি।

Advertisement

পাকিস্তানের সামা টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ‘এটা শুধু ভারতের ক্ষেত্রে নয়, এর আগেও আমরা ক্রিকেটে এই ধরনের জিনিস দেখেছি। তবে হ্যাঁ, এটা ঠিক যে মহিলা ক্রিকেটে এইরকম খুব একটা দেখা যায় না। হারমানপ্রীতের এই ঘটনাটা একটা বড় ঘটনা।’

তিনি আরো বলেন, আইসিসির অধীনে এটা একটা বড় টুর্নামেন্ট। শাস্তি দিয়ে আইসিসি ঠিক করেছে। আগামীতে এটা উদাহরণ হিসেবে থেকে যাবে। ক্রিকেটে আক্রমনাত্মক হওয়া যায় কিন্তু নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। এই ঘটনা একটু অতিরিক্ত হয়ে গিয়েছে।

বর্তমানে ভারতীয় মহিলা দলের সামনে কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। আগামী সেপ্টেম্বরে এশিয়ান গেমসের আগে কোনো ম্যাচ খেলতে নামবে না তারা। সেক্ষেত্রে এশিয়ান গেমসের প্রথম দুটি ম্যাচ খেলতে পারবেন না অধিনায়ক হারমানপ্রীত।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!