ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ওপেনার আফিফকে নিয়ে ব্যাখ্যা দিলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৬, ১৭ জুলাই ২০২৩
ওপেনার আফিফকে নিয়ে ব্যাখ্যা দিলেন সাকিব
ছবি- সংগৃহীত

টি-২০ ফরম্যাটে আফগানদের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে বাংলাদেশ। তবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০তে টাইগারদের ওপেনিং জুটিতে এসেছিল পরিবর্তন। যেখানে লিটনের সঙ্গী হিসেবে ওপেনিংয়ে নামেন আফিফ হোসেন। ম্যাচ শেষে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন টাইগার দলপতি সাকিব আল হাসান।

রোববার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হয় আফগানিস্তান। যেখানে লিটন-আফিফের ব্যাটে আফগানদের বিপক্ষে ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ। 

এদিন আফগানিস্তানের দেওয়া ১১৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ৫ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা। একই সঙ্গে সিরিজের দুই ম্যাচ জিতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশও করে সাকিব-লিটনরা। তৃতীয় বার এসে আফগানিস্তানকে প্রথমবার দ্বিপাক্ষিক আন্তর্জাতিক টি-২০ সিরিজে হারাল বাংলাদেশ।

Advertisement

ম্যাচ শেষে আফিফ ও তাওহীদ হৃদয়ের ব্যাটিং পজিশন পরিবর্তন প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমি ও কোচিং স্টাফরা মিলে চেয়েছি, তরুণেরা বেশি সময় ধরে ব্যাটিং করুক, ম্যাচটা শেষ করুক।’

আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ জয় দলকে আত্মবিশ্বাসী করে তুলবে বলেও মন্তব্য করেন সাকিব। 

তিনি বলেন, ‘অবশ্যই ভালো লাগছে। ওদের সঙ্গে টি-২০ ফরম্যাটে খুব ভালো রেজাল্ট আমাদের ছিল না। যেহেতু এরকম কন্ডিশনে ওদের সঙ্গে একটি সিরিজ জিততে পারলাম, আমার কাছে মনে হয় এটা আমাদেরকে সামনের দিকে আত্মবিশ্বাস দেবে ভালো ফলের জন্য।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!