ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যেখানে কোহলি-শচীনের পরেই সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৫, ১৭ জুলাই ২০২৩
যেখানে কোহলি-শচীনের পরেই সাকিব
ছবি- সংগৃহীত

আঙুলের চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন সাকিব আল হাসান। তবে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে বাইশ গজে ফিরেছিলেন। আর সফরকারীদের বিপক্ষে টি-২০ সিরিজে পারফর্ম করেছেন চিরচেনা ছন্দে। ফলে সিরিজ সেরার পুরস্কারটাও বাগিয়ে নিয়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

রোববার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০তে আফগানদের মুখোমুখি হয় বাংলাদেশ। যেখানে বৃষ্টি আইনে সফরকারীদের ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। এতে সিরিজ জয় তো বটেই, রশিদ-নবীদের ধবলধোলাই করেছে সাকিব আল হাসানের দল।

এদিন ব্যাট ও বল হাতে দারুণ পারফর্ম করেছেন সাকিব আল হাসান। আফগান ইনিংসে বল হাতে নিয়েছেন দুই উইকেট এবং ব্যাটিংয়ে নেমে ১৮ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন তিনি। এতে ম্যাচসেরার পাশাপাশি সিরিজ সেরার পুরস্কারও জিতেছেন টাইগার দলপতি।

Advertisement

এদিকে সিরিজ সেরার পুরস্কার হাতে নিয়েই নতুন রেকর্ডে নাম লিখিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে সিরিজ সেরা হিসেবে তার আগে কেবল রয়েছে শচীন টেন্ডুলকার এবং বিরাট কোহলি। সব মিলিয়ে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ তম সিরিজ সেরার পুরস্কার এটি। অন্যদিকে সিরিজ সেরার পুরস্কার শচীনের ২০টি এবং কোহলির রয়েছে ২০টি।

এদিকে আন্তর্জাতিক টি-২০তে ১১তম ম্যাচ সেরা এটি সাকিবের। এছাড়া এটি তার আন্তর্জাতিক টি-২০তে পাঁচ নম্বর সিরিজ সেরার পুরস্কার। এর চেয়ে কেবল একটা বেশি রয়েছে বিরাট কোহলির। আর আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের ৪২তম ম্যাচ সেরার পুরস্কার ছিল গতকালের ম্যাচটি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!