গত সপ্তাহে ইএসপিএন জানিয়েছিল, ব্রাজিলিয়ান ক্লাব অ্যাথলেতিকো পিআরের সঙ্গে এই বিষয়ে সমঝোতায় পৌঁছেছে লা লিগা চ্যাম্পিয়নরা। চুক্তি অনুযায়ী এই ফরোয়ার্ড আগামী গ্রীষ্মে বার্সায় যোগ দেবেন। তার চুক্তির মেয়াদ ২০৩০-৩১ মৌসুম পর্যন্ত। রকির রিলিজ ক্লজ ধরা হয়েছে ৫০০ মিলিয়ন ইউরো! তাতে বার্সায় এই গ্রীষ্মে তৃতীয় চুক্তিবদ্ধ খেলোয়াড় হলেন রকি। তার আগে ইলকায় গুন্দোগান ও ইনিগো মার্তিনেজ চুক্তিবদ্ধ হয়েছেন।
তবে এখনই বার্সেলোনায় যোগ দেবেন না এই ব্রাজিলিয়ান তরুণ। ২০২৪–২৫ মৌসুমে তিনি ক্লাবটির জার্সি গায়ে জড়াবেন। ভিতর রকি এরই মধ্যে ব্রাজিল দলে অভিষেক করেছেন। তার ডেব্যু ম্যাচটি ছিল মার্চে মরক্কোর বিপক্ষে। আলো ঝলমলে পারফরম্যান্সে এই বছরের শুরুতে অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে সবার নজর কাড়েন রকি। ব্রাজিলের শিরোপা তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা জয়ে রাখেন। ৮ ম্যাচে গোল করেন আসরের সর্বোচ্চ ৬টি।
.png)
বার্সায় যোগদানের আগপর্যন্ত তার পুরনো ব্রাজিলিয়ান ক্লাব পারানায়েনসের হয়ে খেলবেন রকি। ক্লাবটির হয়ে তিনি এখন পর্যন্ত ৬৬ ম্যাচে ২২ গোল করেছেন।