ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘বার্সেলোনায় চার বছর জেলে ছিলাম’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫২, ২৬ মে ২০২৩
‘বার্সেলোনায় চার বছর জেলে ছিলাম’
ছবি- সংগৃহীত

২০১৬ সালে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় নাম লেখান ফ্রান্সের ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি। কাতালান ক্লাবটির হয়ে ক্যারিয়ারের শুরুতে দুর্দান্ত সময় কাটলেও সময়ের ব্যবধানে ক্রমশই তার ছন্দপতন হতে থাকে। ইনজুরি, বাজে ফর্ম সবমিলিয়ে কাতালানদের সাইড বেঞ্চ তার জন্য উপযুক্ত হয়ে দাঁড়িয়েছিল।

তবে ইনজুরি ও ফর্মহীনতা কাটিয়ে মাঠে ফিরলেও বার্সায় একপ্রকার ব্রাত্যই রয়ে যান উমতিতি। বার্সার জার্সিতে ২০১৮-১৯ থেকে ২০২১-২২ মৌসুমে সব মিলিয়ে মাত্র ৫০ ম্যাচ খেলার সুযোগ পান তিনি। 

অধিকাংশ সময়ই মাঠের বাইরে থাকার সেই যন্ত্রণার কথা সম্প্রতি এক সাক্ষাৎকারের জানিয়েছেন উমতিতি। তার মতে, কাতালান ক্লাবে চার বছর কারাগারে ছিলেন তিনি।

Advertisement

ফ্রান্সের কানাল প্লাসকে সাক্ষাৎকারে বার্সা ডিফেন্ডার বলেন,‘কাতালান ক্লাবে ৪ বছর কারাগারে ছিলাম। শুধু খেলাধুলার ক্ষেত্রেই নয়, আমার প্রাত্যহিক জীবনেও। আমি শুধু ক্লাবের কাছে সহযোগিতা, সম্মান ও প্রশংসা চেয়েছিলাম। তারপর অবিশ্বাস অনুভব করতে শুরু করলাম এবং খারাপ লাগতে শুরু করল। তখন বুঝতে পারলাম যে কেউ আমাকে আর বিশ্বাস করে না।’

এ মৌসুম থেকে সিরি আর ক্লাব লিচে ধারে খেলছেন উমতিতি। সেখানে ভালো সময় কাটছে বলে জানিয়েছেন তিনি। ২৯ বছর বয়সী তারকা বলেছেন,‘ইতালিতে আবার হাসি খুঁজে পেয়েছি। এ জন্য আমি কৃতজ্ঞ। এখানকার ভাষা, খাবার ও ফ্যাশন ভালোবাসি।’

লিচের হয়ে এবারের মৌসুমটাই শুধু খেলবেন উমতিতি। এখন পর্যন্ত ২৩ ম্যাচ খেলেছেন তিনি। আগামী মৌসুমেই আবার বার্সায় ফেরার কথা রয়েছে তার। শিরোপা নিশ্চিত করা কাতালান ক্লাবের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত তার চুক্তির মেয়াদ রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!