এক পোস্টে তিনি লিখেন, ‘মেরি পেয়ারি বেটি’ (আমার প্রিয় মেয়ে)। মনে হচ্ছে কিছু দিন আগে, আমি তোমাকে আমার বাহুতে জড়িয়েছিলাম - এবং সেদিন, আমি নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি কখনই তোমার পাশ ছাড়ব না।’ এরপর মেয়ের বিয়ের দিন থেকে তাদের দুজনের বেশ কয়েকটি ছবি শেয়ার করে তিনি।
সংবাদমাধ্যম খালিজ টাইমসে সোমবার (১০ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে হৃদয়স্পর্শী পোস্টে তিনি যোগ করেন, ‘যদিও তুমি তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছ, তবে তুমি সবসময় আমার হৃদয়ে থাকবে কারণ আমিই সেই ব্যক্তি যে তোমাকে প্রথম ভালোবেসেছি।’
.png)
শহীদ আফ্রিদির পাঁচ মেয়ের মধ্যে আনশা দ্বিতীয়। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি টান রয়েছে তার। যার কারণে বাবার খেলা দেখতে প্রায়ই মাঠে আসতেন তিনি।