ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েই দিল, ১১ কোটি ৬০ লাখ ইউরোর বিনিময়ে বেলিংহামকে ডর্টমুন্ডের কাছ থেকে ছাড়িয়ে নিচ্ছে রিয়াল। বাংলাদেশি মুদ্রায় যা ১ হাজার ৩৪০ কোটি ৮৬ লাখ টাকারও বেশি। এর সঙ্গে বোনাস ও অন্যান্য শর্ত সাপেক্ষে কিছু ভাতা যোগ হবে।
দুই ক্লাব আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ও প্রধান নির্বাহী হোসে আনহেল সানচেজ নাকি কোচ কার্লো আনচেলত্তিকে নিশ্চিত করেছেন, সান্তিয়াগো বার্নাব্যুতেই আসছেন বেলিংহাম। তাঁর মা-বাবা ও প্রতিনিধি তো মাদ্রিদে এরই মধ্যে বাসাও খুঁজতে শুরু করেছেন।
.png)
স্পেনে হাতে গোনা কয়েকজন ইংলিশ খেলোয়াড় থাকায় দেশটি সম্পর্কে খুব বেশি ধারণা নেই বেলিংহাম পরিবারের। রিয়ালে গেলে তিনি হবেন ক্লাবটির মাত্র ষষ্ঠ ইংলিশ খেলোয়াড়। এর আগে রিয়ালের হয়ে খেলেছেন লরি কানিংহাম, স্টিভ ম্যাকমানাম্যান, ডেভিড বেকহাম, মাইকেল ওয়েন ও জোনাথান উডগেট।
বরুসিয়া ডর্টমুন্ডে সঙ্গে তার চুক্তির মেয়াদ ফুরাবে ২০২৫ সালের জুনে। তবে নিজের পারফরম্যান্স দিয়ে দলবদলের বাজারে সবচেয়ে কাঙ্ক্ষিত খেলোয়াড়দের একজন হয়ে ওঠেন তিনি।