ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চ্যাম্পিয়নদের লড়াইয়ে জিতল কিংস 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩৬, ২ জুন ২০২৩
চ্যাম্পিয়নদের লড়াইয়ে জিতল কিংস 
ছবি: ফেডারেশন

অনেকটাই সুলেমানে দিয়াবাতের ওপর ভর করে ফেডারেশন কাপের ফাইনাল জিতেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। হলুদ কার্ডের কারণে প্রিমিয়ার লিগের ফিরতি পর্বে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের বিপক্ষে খেলতে পারেননি মালির স্ট্রাইকার। তার শুক্রবার (২ জুন) অনুপস্থিতিতে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন কিংসের কাছে ২-১ গোলে হেরেছে মোহামেডান। কিংসের এই জয়ে ১৬তম জয় তুলে নিয়েছে অস্কার ব্রুজনে শিষ্যরা।

বসুন্ধরা কিংস অ্যারেনা খেলার ২ মিনিটে মোহামেডান আগে গোল করে চমক দেখায়। রজারের লং বল থেকে বক্সে ঢুকে ইমানুয়েল ডান পায়ের জোরালো শটে জাল কাঁপান (১-০)। ডিফেন্ডার কাজী তারিক ও গোলকিপার সাইফুলের কেউই গোল আটকাতে পারেননি।

সাদা-কালোদের প্রতি আক্রমণ নির্ভর খেলার বিপরীতে বসুন্ধরা পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে সময় বেশি সময় নেয়নি। জাতীয় দলে প্রথম সুযোগ পাওয়া তরুণ শেখ মোরছালিন দারুণ খেলেছেন। বিরতির আগে দুই গোল করে সাদা-কালোদের টপকে যায় রবিনিয়ো-মিগেলরা।

Advertisement

খেলার ৪ মিনিটে কর্নার থেকে মিগেলের হেড রক্ষণে বাধা পায়। ১০ মিনিটে বসুন্ধরা সমতায় ফেরে। শেখ মোরছালিনের ডিফেন্স চেড়া পাসে মিগেল গোলকিপারের পাশ দিয়ে লক্ষ্যভেদ করেন। ২৮ মিনিটে মোরছালিনের জোরালো শট গোলকিপার শুয়ে পড়ে রক্ষা করেন।

৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বসুন্ধরা (২-২) লিড রেখে বিরতিতে যায় কিংস। বিরতির পর ব্যবধান বাড়াতে পারেনি তারা। খেলার ৮৫ মিনিটে মোহামেডান ১০ জনের দলে পরিণত। মিগেলকে ফাউল করলে মুজাফফরাভকে লাল কার্ড দেখান রেফারি। তবে ১০ জনের মোহামেডানের ওপর চড়াও হলে বসুন্ধরা পারেনি আর গোল ব্যবধান বাড়াতে।

বসুন্ধরা কিংস ১৮ ম্যাচে ১৬ জয়ে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে। মোহামেডান এক ম্যাচ কম খেলে ষষ্ঠ হারে আগের ২৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে। 
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!