আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনের প্রথম কোনো খেলোয়াড় হিসেবে বিজনেস অব ইন্টারটেইনমেন্ট, মিডিয়া অ্যান্ড স্পোর্টস (বিইএমএস) বিভাগে ভর্তি হয়েছেন বাবর-রিজওয়ান। আগামী ৩১ মে থেকে ৩ জুন পর্যন্ত তাদের ম্যাসাচুসেটসের বোস্টন ক্যাম্পাসে ক্লাস করার কথা রয়েছে।
দেশটির একাধিক সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। সাবেক পাকিস্তানি উইকেটরক্ষক-ব্যাটার রশীদ লতিফের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে তারা। সাবেক এই ক্রিকেটার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে অধিনায়ক বাবর ও রিজওয়ানের নতুন শিক্ষাজীবন শুরুর ঘোষণা দিয়েছেন।
.png)
Babar Azam and Rizwan join Harvard Business School's executive education program
— Cricket Pakistan (@cricketpakcompk) May 28, 2023
"I am a lifelong learner and my inspiration for joining this world-class program at Harvard is to connect, learn and grow," said Babar.
Read more: https://t.co/t2GUmWA2mj#BabarAzam #Rizwan pic.twitter.com/v5M0B837Cp
এডুকেশন প্রোগ্রামটিতে ভর্তি হতে দুই ক্রিকেটার করাচি থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন। আগামী ৩১ মে থেকে ৩ জুন পর্যন্ত হার্ভার্ডের বোস্টন ক্যাম্পাসে ক্লাস করার কথা রয়েছে তাদের। নতুন এই যাত্রা শুরুর আগে নিজের উচ্চাশা ও আনন্দের কথা জানিয়েছেন বাবর ও রিজওয়ান।
রিজওয়ান বলেন, ‘মর্যাদাপূর্ণ বৈশ্বিক মঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা অনেক বড় সম্মানের বিষয়। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় হার্ভার্ডে আমরা বিইএমএস’র অধীনে দারুণ কিছু শিখতে যাচ্ছি। নতুন এই শিক্ষাজীবনের অভিজ্ঞতার বিষয়টি আমরা সবাইকে জানাতে চাই। বিজনেস ফ্যাকাল্টি ও নির্ধারিত প্রোগ্রামের অধীনে আশা করি রোমাঞ্চকর একটা জার্নি হতে চলেছে। আগামীতে ক্রিকেটের পরবর্তী সুপারস্টারদের সামনে আমরা আমাদের অভিজ্ঞতা বিনিময় করতে চাই।’
বিষয়টি নিয়ে পাকিস্তান অধিনায়ক বাবর বলেন, ‘আমি একজন আমৃত্যু শিক্ষার্থী এবং সে ধারাবাহিকতায় উক্ত প্রোগ্রামের বিষয়ে প্রফেসর অ্যালবার্স ও রেহমানির সঙ্গে বিস্তারিত কথা বলেছি। বিশ্বব্যাপী বৃহৎ সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হওয়া, তাদের গভীরে প্রবেশ, বিশদভাবে জানা, শেখা ও বেড়ে ওঠার বিষয়গুলো বিশ্বসেরা এই প্রোগ্রামে ভর্তি হতে উৎসাহিত করেছে। আমি নিশ্চিত বিইএমএসের দারুণ সব অ্যাথলেট এবং উচ্চমানের কর্মকর্তাদের কাছ থেকে আমরা অনেক বিষয়ে জ্ঞানলাভ করতে পারব।’