ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাইক চালিয়ে বিপাকে পাকিস্তানের এই তারকা ব্যাটার (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:৪৯, ২৫ মে ২০২৩
বাইক চালিয়ে বিপাকে পাকিস্তানের এই তারকা ব্যাটার (ভিডিও)
বাবর আজম। ছবি- ভিডিও থেকে সংগৃহীত

জাতীয় দল হোক কিংবা ঘরোয়া লিগ ব্যাট হাতে সব জায়গাতেই দাপুটে পারফরম্যান্স করেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ক্যারিয়ারের শুরু থেকেই বাইশ গজে রানের ফোয়ারা ফোটাচ্ছেন তিনি। এরই মধ্যে বেশকিছু রেকর্ড নিজের নামে করে নিয়েছেন এ ব্যাটার।

এবার সমর্থকদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন বাবর। তবে সেটি ক্রিকেট মাঠে বাজে পারফর্ম করে নয়, লাহোরের রাস্তায় বাইক চালিয়ে সমালোচনার মুখে পড়েছেন দ্য গ্রিন ম্যানদের দলপতি।

বুধবার নিজের সামাজিক মাধ্যম টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন বাবর আজম। সেখানে দেখা যাচ্ছে, লাহোরের রাস্তায় রীতিমতো গতির ঝড় তুলছেন তিনি। যদিও নিয়ম মেনেই চালাচ্ছেন। সেফটি হিসেবে মাথায় হেলমেটও আছে। তবুও দুশ্চিন্তা যাচ্ছে না ভক্তদের। গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগমুহূর্তে ঝুঁকি নিয়ে এভাবে বাইক চালানো মেনে নিতে পারছেন না তারা। 

Advertisement

এই মুহূর্তে যেকোনো ইনজুরি পুরো বছরটাই মাটি করে দিতে পারে পাকিস্তান অধিনায়কের। আর তাই তার দায়িত্ববোধ নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বিশ্বকাপের আর পাঁচ মাসও বাকি নেই। এমন সময়ে ঝুঁকি নিতে হবে কেন? বাবরকে অধিনায়কত্ব থেকে সরানোর কথাও বলছেন তিনি। 

বিশ্বজুড়ে অনেক ক্রিকেটারেরই বাইকপ্রীতির কথা জানা যায়। ভারতের মহেন্দ্র সিং ধোনি কিংবা বাংলাদেশের মাশরাফী বিন মোর্ত্তজারা সময় পেলেই বাইক নিয়ে বেরিয়ে পড়েন। তাদের কালেকশনেও বাহারি মডেলের সব বাইক। পাকিস্তানের সমর্থকরাও বাবরের বাইকপ্রীতির বিষয়টি বুঝতে পেরেছেন। তবে এই মুহূর্তে কোনো দুর্ঘটনা যেন না ঘটে, সে জন্য সতর্ক থাকারই পরামর্শ তাদের।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!