ঘরের মাটিতে আসন্ন এশিয়া কাপ ও ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ সামনে রেখে কোচ, অধিনায়ক ও নির্বাচক প্যানেল ঢেলে সাজাচ্ছে পিসিবি।
দ্য গ্রিন ম্যানদের নতুন নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। তার সঙ্গে নির্বাচক কমিটির সেক্রেটারি এবং জাতীয় দলের অ্যানালাইসিস ও স্ট্রাটেজি ম্যানেজারের দায়িত্ব পালন করবেন হাসান চিমা।
.png)
লতিফ ও চিমার সঙ্গে সমন্বয় করে কাজ করবেন টিম ডিরেক্টর মিকি আর্থার ও হেড কোচ ব্রাডবার্ন।
বিষয়টি নিয়ে পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি বলেছেন, ‘আমরা দল নির্বাচনে ছোট ছোট সকল ডাটা ব্যবহার করতে চাই। হাসান চিমা এই সেক্টরের বিশেষজ্ঞ।’
পাকিস্তানের চার সদস্যের নতুন নির্বাচক প্যানেলের কাজ দ্রুতই শুরু হবে। বিশ্বকাপ ও এশিয়া কাপ মাথায় রেখে বোলারদের জন্য একটা কন্ডিশনিং ক্যাম্প ডেকেছে পিসিবি। পেসার ও স্পিনাররা ওই ক্যাম্পে যোগ দেবেন। ক্যাম্পে কাদের ডাকবেন তা নির্ধারণ করার মধ্য দিয়েই শুরু হবে নির্বাচকদের আনুষ্ঠানিক কাজ।