সেখানে বলা হয়েছে, শনিবার (২৭ মে) হারারে ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের মুখোমুখি হয়েছিল পাকিস্তান এ দল বা পাকিস্তান শাহিন। এ ম্যাচে বল টেম্পারিংয়ের দায়ে পাকিস্তানকে শাস্তি দিয়েছেন আম্পায়ার ইকনো ছাবি। শাস্তি হিসেবে পাকিস্তানের ৫ রান জরিমানা করা হয়েছে।
এদিকে বল টেম্পারিংয়ের ঘটনায় ক্রিকেট অঙ্গনে বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে এর মাঝেও সব আলো কেড়ে নিয়েছেন জিম্বাবুয়ের ব্যাটাররা। দুর্দান্ত পারফরম্যান্সে শাস্তি পাওয়া পাকিস্তানকে পাহাড়সম লক্ষ্য ছুঁড়ে দিয়েছেন তারা।
.png)
এ ইনিংসে ১৯৫ রানের নান্দনিক ইনিংস খেলেছেন ক্রেইগ অরভিন। ঝড়ো গতিতে ৯২ রান তুলেছেন ইনোসেন্ট কাইয়া। তাতে ৭ উইকেটে ৩৮৫ রানের বিশাল পুঁজি পেয়েছে স্বাগতিকরা।
ইনিংসজুড়ে জিম্বাবুইয়ান ব্যাটারদের কাছে নাকানিচুবানি খেয়েছেন পাকিস্তান শাহিনসের বোলাররা। মোহাম্মদ আলি, কাসিম আকরাম ও আমের জামাল নিতে পেরেছেন ২টি করে উইকেট। তবে কঠিন দিন কাটিয়েছেন শাহনওয়াজ দাহানি। ১০ ওভারে ১০৫ রান খরচ করেছেন তিনি।
এখন টেম্পারিংয়ের শাস্তি ভুলে ব্যাটিংয়ে দারুণ কিছু করে দেখাতে হবে সফরকারীদের। অন্যথায় এ ম্যাচ থেকে ছিটকে যাবেন তারা তা জোর দিয়েই বলা যায়। ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বল টেম্পারিংয়ের জন্য দুই ম্যাচ নিষিদ্ধ হন বুমবুমখ্যাত শহীদ আফ্রিদি।