ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্রিমিয়ার লিগে প্রথম হার কিংসের 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:০৭, ১২ মে ২০২৩
প্রিমিয়ার লিগে প্রথম হার কিংসের 
ছবি: বাফুফে

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে প্রথম পর্বে হার দেখেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বুসন্ধরা কিংস। দ্বিতীয় পর্বেও ভালো করছিল দলটি। কিন্তু লিগের ১৫তম ম্যাচে এসে হারের স্বাদ পেল দ্যা কিংস। শুক্রবার (১২ মে) ময়মনসিংহে জেলা স্টেডিয়ামে পুলিশ এফসির কাছে ২-১ গোলে হেরেছে স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোনের শিষ্যরা।   

কিংস চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে ছিল। গত সপ্তাহ থেকে হঠাৎ ছন্দপতন। ফেডারেশন কাপের সেমিফাইনালে মোহামেডানের বিপক্ষে হারের পর প্রিমিয়ার লিগেও হার। খেলার ৩২ মিনিটে পুলিশকে এগিয়ে দেন ভেনেজুয়েলার ফরোয়ার্ড এডওয়ার্ড মরিও (১-০)। কলম্বিয়ান ফরোয়ার্ড যাহান আরোঙ্গ বাড়ানো বলে গোল করেন মরিও। বিরতির আগে আর কোনো দলই গোল করেত পারেনি। 

বিরতির পর সমতায় ফেরানোর চেষ্টা করে কিংস। খেলার ৪৭ মিনিটে রাকিব হোসেনের গোলে সমতায় ফেরায় কিংস (১-১)। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনহোর বাড়ানো বলে গোল করেন বাংলাদেশি এই ফরোয়ার্ড। ম্যাচে সমতা আনার কয়েক মিনিট পর কিংস মুহুমুহু আক্রমণ করে পুলিশ।  সেই আক্রমণ সামাল দিয়ে কাউন্টার অ্যাটাকে এডওয়ার্ড মরিও আরেক গোল করলে পুনরায় লীড পায় (২-১)। এবারোও গোলের সহযোগিতা করেন ফরোয়ার্ড যাহান আরোঙ্গ। পুলিশের বদলি গোলরক্ষক তুষার দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময় আঘাত পান। এত সময় পেয়েও কিংস সমতা আনতে পারেনি। 

Advertisement

টানা ১৫ ম্যাচ শেষে কিংসের পয়েন্ট ৪০। লিগের চতুর্থ শিরোপার জন্য তাদের দরকার আরোও নয় পয়েন্ট। সমান ম্যাচে পঞ্চম স্থানে থাকা পুলিশের ২০ পয়েন্ট।
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!