ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জিতে বার্সার সঙ্গে ব্যবধান কমালো রিয়াল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৬, ২৩ এপ্রিল ২০২৩
জিতে বার্সার সঙ্গে ব্যবধান কমালো রিয়াল
ছবি: সংগৃহীত

চলতি লা লিগায় শিরোপার ব্যবধানে এগিয়ে ছিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গেও পয়েন্টের পার্থক্য ছিল ১০। কিন্তু নিজের শেষ ম্যাচে জয় পেয়েছে রিয়াল। যার কারণে টেবিল টপার বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে এনেছে রিয়াল।   

৩০ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনা আজ (রোববার) রাতে অ্যাতলেটিকো মাদ্রিদকে হারাতে পারলে ব্যবধানটা আরও বাড়ানোর সুযোগ পাবে।

শনিবার (২২ এপ্রিল) দিবাগত রাতে সান্তিয়াগো বার্নাবুয়ে অ্যাসেনসিও এবং মিলিতাওয়ের গোলে ২-০ ব্যবধানে জিতেছে রিয়াল মাদ্রিদ। গোল না পেলেও দারুণ খেলেছেন ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র।

Advertisement

প্রথমার্ধের খেলার শেষ দিকে সাফল্য পায় লস ব্লাঙ্কোসরা। দানি সেবায়োসের পাস ধরে ভিনিসিয়ুস বাড়িয়ে দেন অ্যাসেনসিওর উদ্দেশে। আর ছুটে এসে দারুণ ফিনিশিংয়ে গোল করে দলকে এগিয়ে দেন এই স্প্যানিশ তারকা। ম্যাচে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করে স্প্যানিশ জায়ান্টসরা। দ্বিতীয় গোলেও অবদান রাখেন অ্যাসেনসিও। তার কর্নারে ডি-বক্সে অনেকটা লাফিয়ে হেডে গোলটি করেন মিলিতাও। বাকি সময়ে গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!