অন্যদিকে দেশের সংগীতাজ্ঞনে ‘যুবরাজ’ খ্যাত গায়ক আসিফ আকবর। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তবে সম্প্রতি চাকরি জীবনে প্রবেশ করেছেন তিনি। এরপর সেখানে মনোযোগ দিয়ে নিজের কাজ করে যাচ্ছেন এ সংগীত শিল্পী।
গত কয়েকদিন আগে এক ফেসবুক পোস্টে আসিফ জানিয়েছিলেন, ‘তার অফিশিয়াল একটি অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য সম্মতি দিয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা।’
.png)
এবার সেই একই অনুষ্ঠানে থাকবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে তিনি নিজেই জানিয়েছেন এ তথ্য।
আসিফ লিখেছেন, ‘আসছে ৩০ এপ্রিল মালয়েশিয়ার কুয়ালালামপুর ফুটবল স্টেডিয়াম চেরাস-এ হ্যালো সুপারস্টারস অ্যাপ-এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন বাংলাদেশ ক্রিকেটের বরপুত্র সাকিব আল হাসান। আমাদের রেমিটেন্স যোদ্ধাদের সম্মানে এই জমকালো অনুষ্ঠান জুড়েই থাকবেন বাংলাদেশের প্রাণ সাকিব।’
এ গায়ক আরও লেখেন, ‘মালয়েশিয়ান জোজো ইভেন্টস এবং বাংলাদেশের ভার্সাটিলো গ্রুপের যৌথ আয়োজনে আপনাদের স্বাগত জানাই। ঘটনাচক্রে সাকিব আমাদের ভার্সাটাইলো গ্রুপের সম্মানিত পরিচালক। হ্যালো সুপারস্টারস অ্যাপ’র কান্ট্রি হেড হিসেবে সাকিব আমার বস, আমি সম্মানিত বোধ করছি।’