ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বড় সুখবর পেলেন লিটন, আছেন সাকিব-তাসকিনও

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৯, ৬ এপ্রিল ২০২৩
বড় সুখবর পেলেন লিটন, আছেন সাকিব-তাসকিনও
লিটন দাস

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে সেরা হয়েছেন তাসকিন আহমেদ। তার দারুণ বোলিংয়ের প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়েও। উঠে এসেছেন বোলারদের তালিকায় সেরা অবস্থানে। এছাড়া বড় সুখবর পেয়েছেন লিটন দাস। তার পাশাপাশি ব্যাটারদের মধ্যে এগিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। 

যথারীতি চলতি সপ্তাহের বুধবার ক্রিকেটারদের র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। যেখানে বোলারদের তালিকায় টি-২০তে ৩ ধাপ এগিয়ে তাসকিন এখন ৩৬তম। সিরিজে তিন ম্যাচে ৮ উইকেট শিকার করেন ডানহাতি এই পেসার। প্রথম ম্যাচে ৪ উইকেট, দ্বিতীয় ম্যাচে ৩ ও শেষ ম্যাচে নেন ১ উইকেট। 

ব্যাটারদের তালিকায় লিটন এগিয়ে এসেছেন ২১ নম্বরে। যেখানে তার সঙ্গী নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। এটি লিটনের ক্যারিয়ার সেরা অবস্থান। সিরিজে লিটনের ব্যাটে আসে যথাক্রমে ৪৭, ৮৩ ও ৫ রান। ৪৭ রানের ইনিংসটি খেলেছেন ২৩ বলে, ৮৩ রানেরটি মাত্র ৪১ বলে। 

Advertisement

সিরিজের দ্বিতীয় ম্যাচে সাকিব খেলেছেন ২৪ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংস। তাতে তার বর্তমান ব্যাটিং অবস্থান এগিয়েছে এক ধাপ, আছেন ৬২ নম্বরে। সবমিলিয়ে ব্যাটারদের তালিকায় সবার উপরে আছেন আগের মতো ভারতীয় সূর্যকুমার যাদব। আর বোলারদের তালিকায় চূড়ায় আফগান লেগ স্পিনার রাশিদ খান।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!