ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাকিবের অনুপস্থিতি কলকাতাকে ভোগাবে: ইউসুফ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:০৭, ৬ এপ্রিল ২০২৩
সাকিবের অনুপস্থিতি কলকাতাকে ভোগাবে: ইউসুফ
ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে মাঠে নামার কথা ছিল সাকিব আল হাসানের। সবকিছু ঠিক থাকলে আগামী ৯ এপ্রিল নাইটদের ডেরায় যোগ দিতেন তিনি। অবশেষে নানা নাটকীয়তায় আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন এ বিশ্বসেরা অলরাউন্ডার।

আইপিএল শুরু হয়েছে অনেক আগেই। বিশ্বের জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সাকিবের যাওয়া নিয়ে কম জলঘোলা হয়নি। বিষয়টি নিয়ে নিজেদের সিদ্ধান্তে অনড় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। এজন্য পারিবারিক কারণ দেখিয়ে এবারের আসর থেকে সরে দাঁড়িয়েছেন সাকিব। 

এরই মধ্যে তার বদলি হিসেবে মারকুটে ইংলিশ ওপেনার জেসন রয়কে কিনেছে কলকাতা। তাকে ২.৮ কোটি টাকায় ভিড়িয়েছে নাইটরা।

Advertisement

তবে সাকিবের না থাকা কলকাতাকে ভোগাবে বলে মনে করেন সাবেক ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান।

ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সাকিব অনেক বড় মাপের ক্রিকেটার। চার ওভার বোলিং করার পাশাপাশি তিন-চার নম্বরে ব্যাটিং করতে পারে। কলকাতার যে ব্যাটিং লাইনআপ, তাতে তাদের ঘাটতিগুলো বেশ ভোগাবে। শ্রেয়স আইয়ারের পর এবার সাকিবের অনুপস্থিতিও ভোগাবে তাদের। ’

বৃহস্পতিবার চলমান আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠ ইডেন গার্ডেনসে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গুলুরুর মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। এর আগে নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে ডিএলএস মেথডে ৭ রানে হেরেছিল কলকাতা। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!