ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মালিকের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়লেন আকরাম (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪১, ৬ মার্চ ২০২৩
মালিকের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়লেন আকরাম (ভিডিও)
ফাইল ছবি

পাকিস্তান প্রিমিয়ার লিগের (পিএসএল) চলতি মৌসুমের শুরু থেকেই ছন্দে নেই করাচি কিংস। এ পর্যন্ত ৮ ম্যাচে ৬ জয় নিয়ে টেবিলের পঞ্চম অবস্থানে রয়েছে দলটি। দলের এমন পারফরম্যান্সে মোটেও খুশি নন করাচি কিংস প্রেসিডেন্ট ও মেন্টর ওয়াসিম আকরাম।

শুক্রবার ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ২০১ রান তুলেও ৬ উইকেটে হেরে গেছে তারা। পরপর এমন হারে ক্ষুব্ধ আকরাম।  

ম্যাচ শেষ হওয়ার পর ক্রিকেটারদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সে সময়ই তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়েন পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক শোয়েবের সঙ্গে।

Advertisement

শোয়েবের সঙ্গে তার বাদানুবাদের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ক্রিকেটপ্রেমীরাও আকরামের দোষ দেখছেন না। তারাও শোয়েবদের হতশ্রী পারফরম্যান্সকে দুষছেন।

তবে এবারই প্রথম নয়, এর আগেও মেজাজ হারিয়ে ড্রেসিংরুমের চেয়ালে লাথি মেরে বসেছিলেন ওয়াসিম আকরাম। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মূহুর্তেই ভাইরাল হয়ে যায়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, করাচির হার নিশ্চিত হতেই হতাশায় মাথায় হাত দিয়ে পেছনে শরীর এলিয়ে দেন আকরাম। শুধু এতটুকুতে সীমাবদ্ধ থাকলেন না, ক্ষোভ আর একরাশ হতাশায় লাথি মেরে বসেন ড্রেসিংরুমের চেয়ারে।

 

 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!