ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টেনিসে ইতি টানলেন সানিয়া, মধুর হলো না বিদায়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২৫, ২২ ফেব্রুয়ারি ২০২৩
টেনিসে ইতি টানলেন সানিয়া, মধুর হলো না বিদায়
সানিয়া মির্জা- ফাইল ফটো

দুবাই ডিউটি ফ্রি টেনিস প্রতিযোগিতার প্রথম রাউন্ডেই হেরে গেছেন সানিয়া মির্জা। এ বিদায়ে ছলছলে চোখে কোর্ট ছাড়লেন ৩৬ বছরের সানিয়া মির্জা। দীর্ঘ ২০ বছরের পেশাদার টেনিস কেরিয়ারের শেষটা সুখের হলো না। 

ভার্নোকিয়া কুদেরমেতোভা-লিউডমিলা সামসোনোভা জুটির কাছে সানিয়া এবং ম্যাডিসন কিজের জুটি ৪-৬, ০-৬ ব্যবধানে হারল। আর হেরেই জীবনের শেষ ম্যাচ থেকে বিদায় নিলেন সানিয়া মির্জা।

দুবাইয়ের প্রতিযোগিতা খেলে টেনিস র‌্যাকেট তুলে রাখার কথা আগেই ঘোষণা করেছিলেন ৬টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী সানিয়া। খেলোয়াড় জীবনের শেষ গ্র্যান্ডস্ল্যাম খেলতে নেমেছিলেন গত জানুয়ারিতে। অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের ডাবলসে দ্বিতীয় রাউন্ডে হেরে গেলেও মিক্সড ডাবলসের ফাইনালে উঠেছিলেন রোহন বোপান্নাকে নিয়ে। 

Advertisement

যদিও শেষবার খেতাব অধরা থেকে গেছে সাবেক  চ্যাম্পিয়নের। দুবাইয়েও ভক্তদের আশা পূরণ করতে পারলেন না ভারতের সর্বকালের সেরা মহিলা টেনিস খেলোয়াড়। তাদের জুটি প্রথম সেটে কিছুটা লড়াই করলেও দ্বিতীয় সেটে প্রত্যাশিত মতো লড়াই করতে পারল না।

২০০৩ সালে পেশাদার টেনিসে পা রাখার পর থেকেই সানিয়া শুধু ভারতের নয়, হয়ে উঠেছিলেন এশিয়ার মহিলা টেনিসের মুখ। গত কয়েক বছর বিশ্ব টেনিসের আঙিনায় সানিয়াই ছিলেন ভারতের এক এবং একমাত্র প্রতিনিধি। ৩৬ বছরের সানিয়া নিজের ইচ্ছায় এবং শর্তে বেছে নিয়েছেন অবসরের সময়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!