ঢাকা,  বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

আচমকা কোটিপতি ব্রুক!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:৫৬, ২৪ জানুয়ারি ২০২৩
আচমকা কোটিপতি ব্রুক!
হ্যারি ব্রুক

ইংল্যান্ডের হয়ে মাত্র ২০টি টি-২০ ম্যাচ খেলেছেন হ্যারি ব্রুক। গত বছরই ইংলিশ জার্সিতে তার অভিষেক ঘটে। এরপর বিস্ফোরক ব্যাটিং করা ব্রুক জায়গা করে নিয়েছেন স্বপ্নের আইপিএলে। নিলামে তাকে সোয়া ১৩ কোটি রুপিতে কিনে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। 

অর্থাৎ অনেকটা রাতারাতি কোটিপতি হয়ে গেছেন ব্রুক। এ অবস্থায় তিনি যেন হারিয়ে ফেলেছেন মুখের ভাষাও, ‘সত্যি করে বলতে গেলে আমি আসলে ভাষা খুঁজে পাচ্ছি না। আমি ভেবেছি আমাকে নেবে।’

এরপর তিনি বলেন, ‘তবে একটা বিষয় আমি বলতে চাই, প্রচুর টাকা নিয়ে আমি অনুপ্রাণিত না। অবশ্যই এটা দারুণ কিছু। কিন্তু আমি সেরা দলের হয়ে ক্রিকেট খেলে যেতে চাই এবং ইংল্যান্ডের হয়ে যতদিন পারি খেলে যাবো।’

ব্রুক যোগ করেন, ‘আমাকে এভাবে এত টাকা দিয়ে নেবে সেটা কল্পনার বাইরে ছিল। হ্যাঁ, আইপিএল আমার বড় স্বপ্ন ছিল। টাকা বড় বোনাস আমার জন্য। এটাই শেষ নয়। আমি খেলবো কারণ আমি ব্যাটিং ভালোবাসি।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!