ঢাকা,  বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

পাপনের কঠোর হুঁশিয়ারি পেলেন সাকিব-লিটনরা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৭, ২৭ ডিসেম্বর ২০২২
পাপনের কঠোর হুঁশিয়ারি পেলেন সাকিব-লিটনরা
সাকিব আল হাসান ও লিটন দাস

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথমবারের মতো তিন বাংলাদেশী ক্রিকেটারকে মাঠে দেখা যাবে। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের পাশাপাশি এবার সুযোগ পেয়েছেন লিটন দাসও। তবে তাদের খেলার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি জারি করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আইপিএলের ২০২৩ সালের আসরে পুরো মৌসুম জুড়ে খেলার সুযোগ পাচ্ছেন না সাকিবরা। পুরো আসরের জন্য তাদেরকে অনাপত্তিপত্র দিতে রাজি নয় বিসিবি। এমনটিই নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে আইপিএল প্রসঙ্গে পাপন বলেন, ‘যতবেশি ক্রিকেটার আইপিএলে যাবে আমরা তত খুশি। তবে বাংলাদেশের খেলা যখন থাকবে তখন কাউকেই ছাড়া হবে না। জাতীয় দলের খেলা থাকলে তারা কেউ খেলতে পারবে না।'

এ ব্যাপারে আইপিএল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন জানিয়ে তিনি আরো বলেন, 'আমরা এরইমধ্যে আইপিএল কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি। তারা জেনেই এমন ক্রিকেটারকে নিয়েছে। না হলে আরো ক্রিকেটার যাওয়ার সম্ভাবনা ছিল।’

চলতি মাসের ২৩ ডিসেম্বর আইপিএলের নিলাম থেকে কলকাতা নাইট রাইডার্স কিনে নিয়েছিল সাকিব আল হাসান ও লিটন দাসকে। এছাড়া মুস্তাফিজুর রহমানকে আগেই দলে রেখে দিয়েছিল দিল্লি ক্যাপিটালস। 

তবে পুরো মৌসুমজুড়ে খেলা হবে না টাইগার ক্রিকেটারদের। কারণ ২০২৩ সালের মার্চ-এপ্রিলে মাঠে গড়াবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের সিরিজ। ১ টেস্ট ৩ ওয়ানডে এবং ৩ টি-২০ খেলতে বাংলাদেশে আসবে আইরিশরা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!