ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

গোলশূন্য থেকে বিরতিতে ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৫৪, ২৬ নভেম্বর ২০২২
গোলশূন্য থেকে বিরতিতে ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র
গোলশূন্য থেকে বিরতিতে ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র- ছবি: বিবিসি

‘বি’ গ্রুপে আজকের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হ্যারি কেইনের ইংল্যান্ড। এ ম্যাচে জয় পেলেই নকআউট পর্বে নিশ্চিত হবে ইংলিশদের।  কিন্তু প্রথমার্ধ শেষে গোলের দেখা পায়নি কোনো দলই। ফলে গোলশূন্য থেকেই বিরতিতে গেল দুই দল। আল বাইত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত ১টায়।

‘বি’ গ্রুপে এক জয় নিয়ে ইংল্যান্ড ও ইরানের পয়েন্ট সমান ৩। অন্যদিকে, এক ড্র নিয়ে ওয়েসল ও যুক্তরাষ্ট্রের পয়েন্ট সমান ১। ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচে ৬-২ গোলে উড়িয়ে দেয় ইরানকে। অন্যদিকে যুক্তরাষ্ট্র তাদের প্রথম ম্যাচে ১-১ গোলে রুখে দেয় ওয়েলসকে। আজ যদি ইংল্যান্ড জিতে যায় তাহলে নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাবে তাদের।

গোলশূন্য থেকে বিরতিতে ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র

কাগজে কলমে যুক্তরাষ্ট্রের চেয়ে ঢের এগিয়ে ইংল্যান্ড। তবে কাতার বিশ্বকাপে খাটছে না শক্তির বিচার, ঘটে চলছে একের পর এক অঘটন। তাই এই ম্যাচেও ঘটতে পারে যেকোন কিছুই। ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই।

প্রথমার্ধে বল দখলে এগিয়ে ছিল ইংল্যান্ড। ইংলিশদের দখলে বল ছিল ৬২ শতাংশ। অন্যদিকে যুক্তরাষ্ট্র মাত্র ৩৮ শতাংশ বল দখলে রাখতে পেরেছে।  শট নেয়ার ক্ষেত্রে অবশ্য কিছুটা এগিয়ে ছিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র যেখানে ৬টি শট নিয়েছে। সেখানে ইংল্যান্ড নিয়েছে ৫টি। 

তবে অন টার্গেটে শন নেয়ার ক্ষেত্রে দুই দলই ছিল সমানে সমান। উভয় দলই অন টার্গেটে ১টি করে শট নিয়েছে। কর্নারও পেয়েছে সমান দুটি করে। তবে ফাউল বেশি করেছে যুক্তরাষ্ট্র।  যুক্তরাষ্ট্র যেখানে ৬টি ফাউল করেছে ইংলিশরা সেখানে করেছে মাত্র ৪টি। 

ডেইলি-বাংলাদেশ/SA
লিংক সফলভাবে কপি হয়েছে!