ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

[ খেলা ]

রোনালদোকে অধিনায়ক করে শক্তিশালী পর্তুগাল দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৩৬, ১১ নভেম্বর ২০২২
রোনালদোকে অধিনায়ক করে শক্তিশালী পর্তুগাল দল ঘোষণা
ক্রিস্টিয়ানো রোনালদো

কাতার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পর্তুগাল। দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে দল সাজিয়েছেন অভিজ্ঞ কোচ ফার্নান্দো সান্তোস।

রোনালদো ছাড়াও দলে আছেন পেপে, বারনার্দো সিলভা, জোয়াল ফেলিক্স, জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াসের মত নামি ও প্রতিষ্ঠিত তারকারা। তবে দলে জায়গা পাননি রেনেতো সানচেজ। এছাড়া চোটের কারণে আগেই ছিটকে গেছেন ডিয়েগো জোতা ও পেদ্রো নেতো।

পর্তুগাল দল:

গোলরক্ষক: দিয়েগো কস্তা, রুই প্যাট্রিসিও ও জোসে সা।

রক্ষণভাগ: জোয়াল ক্যানসেলো, দিয়েগো দালোত, পেপে, রুবেন দিয়াস, দানিলো পেরেইরা, আন্তনি সিলভা, নুনো মেন্ডেস ও রাফায়েল গুরেইরো।

মাঝমাঠ: উইলিয়াম, রুবেন নেভেস, পালহিনহা, ব্রুনো ফের্নান্দেস, ভিতিনহা, ওতাভিও, ম্যাথিউস নুনেস, বের্নারদো সিলভা ও জোয়াও মারিও।

আক্রমণভাগ: ক্রিস্টিয়ানো রোনালদো, জোয়াও ফেলিক্স, রাফায়েল লিও, রিকার্ডো হোরতা, আন্দ্রে সিলভা ও গোনকালো রামোস।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!