ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

রশিদ খানের দাপটে সমতায় ফিরল আফগানিস্তান

ক্রীড়া প্রতিবেদক:  
প্রকাশিত: ১১:২৬, ১৬ আগস্ট ২০২২
রশিদ খানের দাপটে সমতায় ফিরল আফগানিস্তান
ছবি: সংগৃহীত

রশিদ খানের ব্যাটে-বলের দারুন ছন্দে অবশেষে আয়ারল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ টি-২০ সিরিজে ২-২ সমতায় ফিরলো আফগানিস্তান।

বেলফাস্টে বৃষ্টিবিঘ্নিত সিরিজের চতুর্থ টি-২০তে আয়ারল্যান্ডকে ২৭ রানে হারিয়েছে রশিদ খানের দল। বৃষ্টির কারণে ম্যাচটি দাঁড়ায় ১১ ওভারে।

এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-২ সমতা ফিরিয়েছে সফরকারীরা। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৩২ রানের বড় সংগ্রহ দাঁড় করায় আফগানিস্তান। নাজিবুল্লাহ জাদরান ২৪ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় খেলেন ৫০ রানের বিধ্বংসী ইনিংস।

১৩ বলে ২৪ করেন রহমানুল্লাহ গুরবাজ। আর শেষদিকে নেমে ১০ বলে ১ চার আর ৩ ছক্কায় ৩১ রানের ঝড়ো ইনিংস খেলেন রশিদ খান।

জবাবে পুরো ১১ ওভার ব্যাট করে ১০৫ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড। দলের পক্ষে জর্জ ডকরেলের ৪১ রান ছাড়া লড়াই করতে পারেননি অন্য কেউ।

আফগানিস্তানের বাঁহাতি পেসার ফরিদ ১৪ রান দিয়ে নেন ৩টি উইকেট। অপরদিকে রশিদ খান শিকার করেন ২১ রানে ২ উইকেট।

ডেইলি-বাংলাদেশ/এসএল
লিংক সফলভাবে কপি হয়েছে!