ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

ধোনিকে পেয়েই প্রকৃত রূপে চেন্নাই, হারলো হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:১১, ২ মে ২০২২
ধোনিকে পেয়েই প্রকৃত রূপে চেন্নাই, হারলো হায়দরাবাদ
ছবি: সংগৃহীত

মহেন্দ্র সিং ধোনিকে নেতৃত্বে পেয়েই প্রকৃত রূপে ফিরল চেন্নাই সুপার কিংস। তার নেতৃত্বে প্রথম ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদকে ১৮৯ রানে থামিয়ে দিয়েছে দলটি। ফলে ১৩ রানে হারিয়ে নিজেদের প্লে-অফে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখল চেন্নাই।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ২০২ রানের বিশাল স্কোর দাঁড় করিয়ে প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদকে ১৮৯ রানে থামিয়ে দিয়েছে ধোনির দল। এ জয়ের ফলে ৯ ম্যাচ শেষে ৬ পয়েন্ট অর্জিত হলো চেন্নাই সুপার কিংসের। বাকি ৫ ম্যাচেও টানা জয়লাভ করলে নিশ্চিত প্লে-অফের হিসেবে বড় ধরনের গোলমাল তৈরি করে দেবে দলটি।

জয়ের জন্য ২০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল হায়দরাবাদ। ৫.৫ ওভারে ৫৮ রানের জুটি গড়ে ফেলেছিল তারা। ২৪ বলে ৩৯ রান করে আউট হন অভিষেক শর্মা। অপর ওপেনার কেনে উইলিয়ামসন ৩৭ বলে করেন ৪৭ রান। রাহুল ত্রিপাথি আউট হয়ে যান কোনো রান না করেই।

এইডেন মারক্রাম করেন ১৭ রান। নিকোলাস পুরান ৩৩ বলে অপরাজিত থাকেন ৬৪ রানে। ৩ বাউন্ডারির সঙ্গে ৬টি ছক্কার মার মারেন তিনি। শশাঙ্ক সিং করেন ১৫ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে সানরাইজার্স হায়দরাবাদ।

চেন্নাইয়ের বোলার মুকেশ চৌধুরী ৪ ওভারে ৪৬ রান দিয়ে নেন ৪ উইকেট। ১টি করে উইকেট নেন মিচেল সান্তনার এবং ডোয়াইন প্রিটোরিয়াস।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে রুতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে মিলে উদ্বোধনী উইকেটে গড়ে তোলেন ১৮২ রানের জুটি। ৯৯ রান করে আউট হন রুতুরাজ গায়কোয়াড় ও ৮৫ রানে অপরাজিত থাকেন ডেভন কনওয়ে। চেন্নাইয়ের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেট হারিয়ে ২০২ রান।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!