ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

ছক্কা মেরে হায়দরাবাদের ফ্রিজ ভাঙলেন রানা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:১৬, ১৬ এপ্রিল ২০২২
ছক্কা মেরে হায়দরাবাদের ফ্রিজ ভাঙলেন রানা
নিতিশ রানা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে গতকাল ছক্কা মেরে হায়দরাবাদের ডাগআউটে রাখা ফ্রিজ ভেঙেছেন কলকাতা নাইট রাইডার্সের নিতিশ রানা। ঐ ম্যাচে কলকাতার সেরা ব্যাটার ছিলেন তিনি। ৩৬ বলে ৬টি চার ও ২টি ছক্কায় তিনি ৫৪ রান করেছিলেন। 

এই ইনিংস খেলার পথে কলকাতার ইনিংসের ত্রয়োদশ ওভারটি করেন হায়দরাবাদের গতিতারকা উমরান মালিক। প্রথম বলে থার্ডম্যান দিয়ে ছক্কা মারেন রানা। 

বল বাউন্ডারি লাইনের বাইরে ড্রপ খেয়ে সোজা গিয়ে লাগে হায়দরাবাদের ডাগ-আউটে রাখা ফ্রিজে। আর সঙ্গে সঙ্গে ফ্রিজের গ্লাস ডোর ভেঙে যায়। আইপিএল এমন ঘটনা রানার এটাই প্রথম নয়। গত মৌসুমে ক্যামেরার লেন্স ভেঙেছিলেন তিনি।

রানার ৩৬ বলে ৫৪ ও আন্দ্রে রাসেলের ২৫ বলে ৪৯ রানের কল্যাণে ৮ উইকেটে ১৭৫ রান সংগ্রহ করেছিল কলকাতা। যদিও এই রান রানাদের জয়ের যথেষ্ট ছিল না।

রাহুল ত্রিপাঠীর ৩৭ বলে ৭১ ও মার্করামের ৩৬ বলে ৬৮ রানে ভর করে ১৩ বল হাতে রেখেই জিতে যায় হায়দরাবাদ। ষষ্ঠ ম্যাচে এটা ছিল কলকাতার তৃতীয় হার। আর পঞ্চম ম্যাচে হায়দরাবাদের তৃতীয় জয়।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!